﻿1
00:00:05,020 --> 00:00:15,020
লাইফ অফ পাই এর বাংলা সাবটাইটেল তৈরি করেছেন ইয়াফি

2
00:00:16,020 --> 00:00:20,020
এরকম আরও সাবটাইটেল পেতে এই ফেসবুক পেজটি লাইক দিন

3
00:00:21,020 --> 00:00:32,020
http://www.facebook.com/banglasub

4
00:03:58,980 --> 00:04:00,700
<i>তো আপনি বড় হয়েছেন একটি চিড়িয়াখানায়?</i>

5
00:04:00,860 --> 00:04:02,080
<i>জন্মেছি এবং বড় হয়েছি।</i>

6
00:04:02,240 --> 00:04:05,710
<i>পন্ডিচেরিতে, যেটাকে ভারতের ফ্রেঞ্চ অংশ বলা যায়।</i>

7
00:04:05,870 --> 00:04:07,740
<i>আমার বাবা ছিলেন ঐ চিড়িয়াখানার মালিক।</i>

8
00:04:07,910 --> 00:04:11,210
<i>একেবারেই তাৎক্ষণিকভাবে একজন সরিসৃপবিদের হাতে
আমার জন্ম হয় . . .</i>

9
00:04:11,370 --> 00:04:14,880
<i>যিনি আমাদের চিড়িয়াখানায় এসেছিলেন একটি
বেঙ্গল মনিটর গিরিগিটি পরীক্ষা করে দেখতে।</i>

10
00:04:15,460 --> 00:04:17,430
<i>মা এবং আমি দু’জনেই সুস্থ ছিলাম...</i>

11
00:04:17,590 --> 00:04:19,210
<i>কিন্তু বেচারা গিরগিটি পালানোর চেষ্টা চালাল...</i>

12
00:04:19,380 --> 00:04:22,430
<i>এবং একটি ভীত কেশোয়ারির পায়ের নিচে পড়ে পিষ্ট হল।</i>

13
00:04:24,680 --> 00:04:26,900
কর্মফল, তাই না?

14
00:04:27,390 --> 00:04:29,440
ঈশ্বরের কাজের ধারা।

15
00:04:30,220 --> 00:04:32,150
বেশ মজার গল্প।

16
00:04:32,600 --> 00:04:34,020
আপনার নাম শুনে আমি ধরে নিচ্ছি

17
00:04:34,140 --> 00:04:35,520
আপনার বাবা ছিলেন একজন গণিতবিদ।

18
00:04:35,690 --> 00:04:38,780
মোটেও না। বরং আমার নাম রাখা হয় একটি সুইমিং পুলের নামে।

19
00:04:39,610 --> 00:04:41,780
"পাই" নামে কোন সুইমিং পুল আছে?

20
00:04:43,070 --> 00:04:45,200
হয়েছে কি, আমার মামা ফ্রান্সিসের যখন জন্ম হয়

21
00:04:45,320 --> 00:04:47,450
তখন তার ফুসফুসে অনেক পানি ছিল।

22
00:04:47,780 --> 00:04:49,880
সবাই বলে ডাক্তাররা নাকি মামার গোড়ালি ধরে

23
00:04:49,990 --> 00:04:52,090
উল্টো করে ঝুলিয়ে ঘুরিয়েছিলেন, যেন তার ভেতর থেকে সমস্ত পানি বের হয়ে যায়...

24
00:04:52,250 --> 00:04:54,920
ফলে তার বুক হয়ে যায় বিশাল চওড়া আর পা দু’টো হয়ে পড়ে একেবারে চর্মসার...

25
00:04:55,080 --> 00:04:57,380
এতে তিনি হয়ে ওঠেন এক দারুন সাঁতারু।

26
00:04:58,290 --> 00:05:00,010
ফ্রান্সিস কি আসলেই আপনার মামা হন?

27
00:05:00,130 --> 00:05:01,880
তিনি তো বলেছেন, তিনি আপনার বাবার বন্ধু।

28
00:05:02,050 --> 00:05:05,050
তার সাথে আমার আত্মার সম্পর্ক। আমি তাকে ডাকি মামাজী।

29
00:05:05,220 --> 00:05:07,970
আমার বাবার সবচেয়ে ভাল বন্ধু। আমার সাঁতারের গুরু।

30
00:05:08,300 --> 00:05:11,730
<i>সপ্তাহে তিনবার আমি তার কাছে সাঁতার শিখতে আশ্রমে যেতাম।</i>

31
00:05:11,890 --> 00:05:14,940
<i>তার শেখানো এই সাঁতারই শেষ পর্যন্ত আমার জীবন বাঁচিয়েছিল।</i>

32
00:05:15,600 --> 00:05:20,110
মুখভর্তি পানি তোমার কোন ক্ষতি করবে না,
ক্ষতি যা করার করবে তোমার ভয়।

33
00:05:21,440 --> 00:05:24,620
এখন আবার শ্বাস নিতে ভুলে যেও না,
নিঃশ্বাস বন্ধ করে রেখ না।

34
00:05:24,990 --> 00:05:26,450
লক্ষী ছেলে।

35
00:05:29,910 --> 00:05:31,630
আশা করি আপনি নিরামিষ অপছন্দ করেন না।

36
00:05:31,790 --> 00:05:34,130
না, না। একেবারেই না।

37
00:05:34,290 --> 00:05:36,260
- আর, আপনার নাম?
- হ্যাঁ?

38
00:05:36,670 --> 00:05:39,420
আপনার নামটি কোথা থেকে এল
সে সম্পর্কে আপনি বোধহয় কিছু বলছিলেন আমাকে।

39
00:05:39,580 --> 00:05:43,590
ও, হ্যাঁ. মামাজী একবার আমার বাবাকে একটা কথা বলেছিলেন।
সেখান থেকেই আমার নামের উৎপত্তি।

40
00:05:43,760 --> 00:05:45,470
আপনি দেখবেন, অধিকাংশ পর্যটকরাই ভ্রমণের সময়

41
00:05:45,550 --> 00:05:47,180
সংগ্রহ করে থাকেন পোষ্টকার্ড বা চায়ের কাপ . . .

42
00:05:47,340 --> 00:05:48,340
কিন্তু মামাজী এর ব্যতিক্রম।

43
00:05:48,510 --> 00:05:50,600
মামাজী সংগ্রহ করতেন সুইমিং পুল।

44
00:05:50,760 --> 00:05:53,480
তার যাত্রাপথে যে পুলটিই পড়ত না কেন,
তার প্রত্যেকটিতেই তিনি সাঁতার কাটতেন।

45
00:06:01,690 --> 00:06:03,490
<i>একদিন মামাজী আমার বাবাকে বললেন যে,</i>

46
00:06:03,610 --> 00:06:05,450
<i>বিশ্বের সমস্ত সুইমিং পুলের মধ্যে...</i>

47
00:06:05,610 --> 00:06:08,960
<i>সবচেয়ে সুন্দর পুলটি হচ্ছে প্যারিসের একটি পাবলিক পুল।</i>

48
00:06:09,110 --> 00:06:10,710
<i>সেটার পানি এতটাই স্বচ্ছ যে,</i>

49
00:06:10,780 --> 00:06:13,000
<i>আপনি ওটা দিয়ে আপনার জন্য
সকালের কফি পর্যন্ত তৈরি করতে পারবেন।</i>

50
00:06:13,160 --> 00:06:16,500
<i>সেখানে একবার মাত্র সাঁতার কেটেই নাকি
তার জীবনটা পুরো পাল্টে গিয়েছিল।</i>

51
00:06:30,300 --> 00:06:32,150
<i>আমার জন্মের আগেই তিনি বলেছিলেন...</i>

52
00:06:32,300 --> 00:06:34,900
<i>"যদি তুমি চাও তোমার ছেলের
আত্মা শুচি থাকুক...</i>

53
00:06:35,060 --> 00:06:39,480
<i>তাহলে তোমার অবশ্যই উচিত তাকে একদিন পিসিন মলিটর-এ
সাঁতার কাটতে নিয়ে যাওয়া।"</i>

54
00:06:39,640 --> 00:06:43,490
<i>আমি আজও বুঝি না, কেন এই কথাটা
আমার বাবার কাছে এতটা হৃদয়গ্রাহী হয়েছিল।</i>

55
00:06:44,150 --> 00:06:49,160
কিন্তু ঠিক সেটাই ঘটল এবং আমার নাম রাখা হল
"পিসিন মলিটর প্যাটেল"।

56
00:06:49,990 --> 00:06:52,370
<i>ভাবুন তো, কীভাবে আমি ঐ নামের অর্থ উদ্ধারের চেষ্টা করেছি।</i>

57
00:06:52,530 --> 00:06:55,210
<i>শেষমেষ ১১ বছর বয়সে আমি এই কাজে সক্ষম হলাম, কিন্তু তখন . . .</i>

58
00:06:55,370 --> 00:06:57,420
এই, পিসিন!

59
00:06:58,330 --> 00:07:01,210
তুমি কি এখন পিসিং(প্রস্রাব) করছ?

60
00:07:01,830 --> 00:07:03,380
ওকে দেখ, ও সত্যিই পিসিং করছে!

61
00:07:03,540 --> 00:07:07,720
<i>এই একটা শব্দের জন্য আমরা নামটা
অভিজাত ফ্রেঞ্চ সুইমিং পুল থেকে পরিণত হল...</i>

62
00:07:07,880 --> 00:07:09,680
<i>দুর্গন্ধযুক্ত ভারতীয় প্রস্রাবখানায়।</i>

63
00:07:09,760 --> 00:07:11,680
<i>সবখানেই আমি ছিলাম "পিসিং"।</i>

64
00:07:11,840 --> 00:07:14,520
স্কুল প্রাঙ্গনে কোন পিসিং চলবে না!

65
00:07:15,890 --> 00:07:17,690
<i>এমনকি শিক্ষকরাও এমনটা করতে শুরু করলেন।</i>

66
00:07:17,850 --> 00:07:19,190
<i>অবশ্যই ইচ্ছাকৃতভাবে নয়।</i>

67
00:07:19,350 --> 00:07:23,230
তো আমরা যদি খুব দ্রুত গ্যাসটা ছেড়ে দিই তাহলে কী ঘটবে?

68
00:07:23,400 --> 00:07:24,520
পিসিং?

69
00:07:25,400 --> 00:07:27,240
উনি "পিসিং" বলেছেন।

70
00:07:32,700 --> 00:07:35,540
যথেষ্ট হয়েছে! শান্ত হও! শান্ত হও!

71
00:07:36,030 --> 00:07:38,790
<i>পরের বছর যখন স্কুলের প্রথম দিনে আবার ক্লাসে ফিরে এলাম,</i>

72
00:07:38,870 --> 00:07:40,090
<i>আমি ছিলাম পুরোপুরি প্রস্তুত।</i>

73
00:07:40,250 --> 00:07:41,540
উপস্থিত, স্যার।

74
00:07:42,040 --> 00:07:44,130
পিসিন প্যাটেল।

75
00:07:49,550 --> 00:07:53,050
শুভ সকাল। আমি পিসিন মলিটর প্যাটেল।

76
00:07:53,640 --> 00:07:55,230
সবার কাছে আমি পরিচিত...

77
00:07:56,550 --> 00:07:59,730
"পাই" নামে, যা গ্রিক বর্ণমালার ষোড়শ বর্ণ...

78
00:07:59,890 --> 00:08:03,570
যা গণিতেও ব্যবহৃত হয় কোন বৃত্তের ব্যাস থেকে পরিধির...

79
00:08:03,730 --> 00:08:07,230
অনুপাত প্রকাশ করার জন্য।

80
00:08:07,400 --> 00:08:09,450
একটি অসীম দৈর্ঘ্যের অমূলদ সংখ্যা,

81
00:08:09,570 --> 00:08:11,660
যা সাধারণত তিনটি সংখ্যা পর্যন্ত সীমাবদ্ধ রাখা হয়...

82
00:08:11,820 --> 00:08:12,360
আর তা হল ৩.১৪।

83
00:08:17,080 --> 00:08:19,080
পাই।

84
00:08:20,080 --> 00:08:24,580
খুবই মনোমুগ্ধকর, পাই।
এখন বস গিয়ে।

85
00:08:28,170 --> 00:08:29,760
<i>তারপর থেকেই আপনার নাম হয়ে গেল "পাই"?</i>

86
00:08:30,340 --> 00:08:32,470
<i>না, পুরোপুরি না।</i>

87
00:08:32,840 --> 00:08:34,680
ভালই চেষ্টা করেছ, পিসিং।

88
00:08:36,430 --> 00:08:38,680
<i>কিন্তু পুরো দিনটা আমার সামনে পড়ে ছিল।</i>

89
00:08:38,850 --> 00:08:40,440
<i>এরপর ছিল ফ্রেঞ্চ ক্লাস।</i>

90
00:08:40,720 --> 00:08:42,770
<i>আমার নাম পিসিন মলিটর প্যাটেল।</i>

91
00:08:43,270 --> 00:08:44,610
<i>ওরফে পাই।</i>

92
00:08:46,810 --> 00:08:48,320
<i>তারপর ভূগোল ক্লাস।</i>

93
00:08:48,480 --> 00:08:52,110
এগুলো হল দশমিকের পর পাই-এর প্রথম ২০টি সূচক স্থান।

94
00:08:52,280 --> 00:08:55,280
<i>দিনের শেষ ক্লাসটি ছিল গণিত।</i>

95
00:08:55,820 --> 00:08:59,870
ধীরে, ধীরে, ধীরে।

96
00:09:04,370 --> 00:09:11,300
তিন, সাত, পাঁচ, আট, নয়,

97
00:09:11,460 --> 00:09:16,140
আট, পাঁচ, আট, নয়।

98
00:09:16,300 --> 00:09:19,150
একদম সঠিক। ও সত্যিই ঠিকমত লিখছে।

99
00:09:19,300 --> 00:09:22,730
পাই! পাই! পাই!

100
00:09:22,890 --> 00:09:27,820
<i>দিনের শেষে আমি হয়ে গেলাম পাই প্যাটেল, স্কুলের কিংবদন্তী।</i>

101
00:09:29,020 --> 00:09:32,570
মামাজী বলেছেন আপনি নাকি নাবিকদের মধ্যেও একজন কিংবদন্তী।

102
00:09:32,650 --> 00:09:33,870
জনমানবহীন সমুদ্রে, একেবারে একাকী।

103
00:09:34,030 --> 00:09:36,200
আরে, আমি তো নৌকাই চালাতে পারি না।

104
00:09:36,360 --> 00:09:39,490
আর আমি তো ওখানে একা ছিলাম না. রিচার্ড পার্কার আমার সাথে ছিল।

105
00:09:40,490 --> 00:09:42,370
রিচার্ড পার্কার?

106
00:09:42,540 --> 00:09:44,040
মামাজী আমাকে সব কিছু বলেন নি।

107
00:09:44,200 --> 00:09:47,050
তিনি শুধু বলেছেন মন্ট্রিলে গিয়ে আপনার সাথে আমার দেখা করা উচিত।

108
00:09:47,210 --> 00:09:49,050
তো পন্ডিচেরিতে আপনি কী করছিলেন?

109
00:09:50,420 --> 00:09:52,340
একটি উপন্যাস লিখছিলাম।

110
00:09:52,500 --> 00:09:54,350
ও হ্যাঁ, আপনার প্রথম বইটি আমি খুব উপভোগ করেছি।

111
00:09:55,220 --> 00:09:57,010
তো এই নতুন উপন্যাসটির কাহিনী ভারতকে ঘিরে?

112
00:09:57,180 --> 00:10:00,680
না, আসলে কাহিনীটি পর্তুগাল নিয়ে। কিন্তু ভারতে বাস করাটা তুলনামূলক সাশ্রয়ী।

113
00:10:02,260 --> 00:10:05,440
বেশ, আমি উপন্যাসটা পড়ার জন্য অপেক্ষায় থাকলাম।

114
00:10:05,520 --> 00:10:06,560
পারবেন না।

115
00:10:07,350 --> 00:10:08,950
আমি ওটা বাদ দিয়েছি।

116
00:10:09,100 --> 00:10:10,950
দুই বছর ধরে আমি এই জিনিসটাতে প্রাণ সঞ্চারের চেষ্টা চালিয়ে গেছি...

117
00:10:11,020 --> 00:10:14,950
এবং তারপর এক দিন, ওটা খানিক গোঙ্গাল, কাশল এবং মারা গেল।

118
00:10:16,240 --> 00:10:17,610
ওহ, আমি দুঃখিত।

119
00:10:19,070 --> 00:10:22,950
এক বিকেলে আমি পন্ডিচেরির একটা কফি হাউসে বসে ছিলাম,

120
00:10:23,030 --> 00:10:24,160
আমার অমূল্য ক্ষতির কথা ভেবে শোক প্রকাশ করছিলাম...

121
00:10:24,240 --> 00:10:28,090
আর ঠিক তখনই পাশের টেবিলের এক বৃদ্ধ ব্যক্তি
আমার সাথে কথা বলতে শুরু করলেন।

122
00:10:28,210 --> 00:10:29,920
হ্যাঁ, মামাজীর স্বভাবটাই এমন।

123
00:10:30,080 --> 00:10:32,080
যখন আমি তাকে আমার পরিত্যক্ত বইটা
সম্পর্কে বললাম, তিনি আমাকে বললেন...

124
00:10:32,090 --> 00:10:34,300
"তার মানে একজন কানাডিয়ান গল্পের খোঁজে

125
00:10:34,380 --> 00:10:36,050
চলে এসেছেন ফ্রেঞ্চ ইন্ডিয়ায়।"

126
00:10:36,210 --> 00:10:39,260
"বেশ, বন্ধু আমার, আমি একজন ইন্ডিয়ানের খোঁজ জানি,
যে ফ্রেঞ্চ কানাডায় বাস করে...

127
00:10:39,430 --> 00:10:42,220
এবং তার কাছে বলার মত সবচেয়ে বিস্ময়কর এক গল্প রয়েছে।"

128
00:10:42,390 --> 00:10:46,560
"তোমাদের দু’জনের দেখা হওয়াটা বোধহয় নিয়তিতেই লেখা ছিল।"

129
00:10:49,730 --> 00:10:53,110
আসলে অনেক বছর হয়ে গেছে আমি রিচার্ড পার্কার সম্পর্কে কোন কথা বলি নি।

130
00:10:53,270 --> 00:10:55,900
তো মামাজী আপনাকে ইতোমধ্যে কী কী বলেছেন?

131
00:10:56,070 --> 00:10:59,660
তিনি বলেছেন, আপনার কাছে এমন একটি গল্প আছে
যা আমাকে ঈশ্বরের প্রতি বিশ্বাস স্থাপন করাবে।

132
00:10:59,820 --> 00:11:03,250
তিনি যে কোন চমৎকার খাবার সম্পর্কেও এ ধরনের কথাই বলবেন।

133
00:11:04,660 --> 00:11:07,250
ঈশ্বরের কথাই যদি বলেন,
আমি আপনাকে কেবল আমার গল্পটা শোনাতে পারি।

134
00:11:08,750 --> 00:11:11,090
আপনিই সিদ্ধান্ত নেবেন কতটুকু আপনি বিশ্বাস করতে চান।

135
00:11:11,250 --> 00:11:12,920
বেশ।

136
00:11:13,670 --> 00:11:16,010
আচ্ছা, দেখা যাবে।
তো, কোথা থেকে শুরু করা যায়?

137
00:11:17,010 --> 00:11:21,310
পন্ডিচেরি হচ্ছে ভারতের একটি ফ্রেঞ্চ অধ্যুষিত উপকূল।

138
00:11:25,350 --> 00:11:27,390
<i>মহাসাগরের কাছ ঘেঁষে যে রাস্তাগুলো রয়েছে,</i>

139
00:11:27,470 --> 00:11:30,190
<i>সেগুলোতে এসে দাঁড়ালে আপনি ভাববেন
বোধহয় দক্ষিণ ফ্রান্সের কোন অঞ্চলে এসে পড়েছেন।</i>

140
00:11:32,980 --> 00:11:35,780
<i>মূল ভূখণ্ডের দিকে কয়েক ব্লক এগোলেই চোখে পড়বে একটি খাল।</i>

141
00:11:35,940 --> 00:11:38,280
<i>ওটা পেরোলেই আপনি পা দেবেন পন্ডিচেরির ভারতীয় অংশে।</i>

142
00:11:39,280 --> 00:11:42,830
<i>ঠিক তার পশ্চিম দিকে রয়েছে মুসলমানদের এলাকা।</i>

143
00:11:42,990 --> 00:11:46,460
১৯৫৪ খ্রীষ্টাব্দে ফরাসিরা যখন আমাদের হাতে পন্ডিচেরি ফিরিয়ে দেয়...

144
00:11:46,620 --> 00:11:50,120
তখন শহরটাকে ঢেলে সাজানোর কথা চিন্তা করা হয়।

145
00:11:50,500 --> 00:11:54,130
<i>আমার বাবা ছিলেন একজন বুদ্ধিমান ব্যবসায়ী,
আর তিনি একটি দারুন ব্যবসা শুরু করেন।</i>

146
00:11:54,290 --> 00:11:57,720
<i>তিনি একটি হোটেল চালাতেন। আর তিনি স্থানীয় বোট্যানিক্যাল গার্ডেনটির জায়গায়...</i>

147
00:11:57,880 --> 00:12:00,680
একটি চিড়িয়াখানা তৈরি করার চিন্তা করেন।

148
00:12:02,970 --> 00:12:07,020
<i>সেই সময় ঐ বোট্যানিক্যাল গার্ডেনে
আমার মা কাজ করতেন উদ্ভিদবিদ হিসেবে।</i>

149
00:12:07,180 --> 00:12:11,900
<i>সেখানে তাদের দেখা হল, বিয়ে হল এবং
এক বছর পরেই আমার ভাই রবির জন্ম হল।</i>

150
00:12:12,060 --> 00:12:14,230
<i>এর দুই বছর পর আমার জন্ম হয়।</i>

151
00:12:14,980 --> 00:12:18,400
রূপকথার মত শোনাচ্ছে।
আপনি বড় হয়েছেন কি না একটা...

152
00:12:24,160 --> 00:12:25,530
আমেন।

153
00:12:26,320 --> 00:12:28,170
হ্যাঁ, আসুন খাওয়া শুরু করি।

154
00:12:28,490 --> 00:12:30,170
আমি জানতাম না যে, হিন্দুরা "আমেন" বলে।

155
00:12:30,330 --> 00:12:31,670
ক্যাথলিক হিন্দুরা বলে।

156
00:12:31,830 --> 00:12:32,920
ক্যাথলিক হিন্দু?

157
00:12:33,000 --> 00:12:37,000
আমরা একজন না, শত শত দেবতার কাছে নিজেদের পাপ স্বীকার করি।

158
00:12:38,040 --> 00:12:40,420
কিন্তু প্রথমত আপনি তো একজন হিন্দু?

159
00:12:40,590 --> 00:12:43,560
কেউ পরিচয় করিয়ে না দেওয়া পর্যন্ত আমরা কখনোই ঈশ্বরকে জানতে পারি না।

160
00:12:43,720 --> 00:12:46,520
হিন্দু ধর্মের মধ্য দিয়ে আমি প্রথম ঈশ্বরের পরিচয় পাই।

161
00:12:46,680 --> 00:12:49,270
হিন্দু ধর্মে ৩৩ কোটি দেব-দেবী আছে।

162
00:12:49,430 --> 00:12:51,520
তাদের মধ্যে মাত্র কয়েকজনকে আমি কেন জানতে পারব না?

163
00:12:53,270 --> 00:12:56,270
<i>প্রথমে আমি পরিচিত হই কৃষ্ণের সাথে।</i>

164
00:12:58,230 --> 00:13:00,230
যশোদা একবার শিশু কৃষ্ণকে মাটি খাওয়ার জন্য বকাবকি করছিলেন।

165
00:13:01,030 --> 00:13:05,080
"ছি, ছি। দুষ্টু ছেলে, তোমার মোটেও এটা করা উচিত নয়।"

166
00:13:05,490 --> 00:13:08,290
কিন্তু কৃষ্ণ ও কাজ করেন নি!

167
00:13:09,370 --> 00:13:10,840
সেটা তিনি তাঁর মাকে বললেন।

168
00:13:10,950 --> 00:13:12,920
"আমি মাটি খাই নি।"

169
00:13:13,620 --> 00:13:16,720
যশোদা বললেন,
"তাই না? ঠিক আছে..."

170
00:13:16,920 --> 00:13:19,040
"তাহলে তোমার মুখটা খুলে দেখাও।"

171
00:13:19,210 --> 00:13:21,960
তখন কৃষ্ণ তাঁর মুখ খুললেন।

172
00:13:22,130 --> 00:13:24,130
যশোদা সেখানে কী দেখলেন বল তো?

173
00:13:24,220 --> 00:13:25,430
কী?

174
00:13:26,220 --> 00:13:33,820
তিনি কৃষ্ণের মুখে সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড দেখেছিলেন।

175
00:14:01,090 --> 00:14:04,130
<i>ছোটবেলায় দেবতারা ছিলেন আমার সুপার হিরো।</i>

176
00:14:04,300 --> 00:14:06,600
<i>বানর দেবতা হনুমান....</i>

177
00:14:06,760 --> 00:14:10,600
<i>তাঁর বন্ধু লক্ষণকে বাঁচাতে
আস্ত একটা পর্বত তুলে নিয়ে এসেছিলেন।</i>

178
00:14:10,760 --> 00:14:13,110
<i>হাতির মাথাওয়ালা গণেশ...</i>

179
00:14:13,260 --> 00:14:17,520
<i>তাঁর মা পার্বতীর সম্মান রক্ষা করার জন্য
নিজের জীবন বিপণ্ন করেছিলেন।</i>

180
00:14:17,770 --> 00:14:22,780
<i>বিষ্ণু হলেন সর্বোচ্চ আত্মা, সবকিছুর উৎস।</i>

181
00:14:23,360 --> 00:14:26,860
<i>বিষ্ণু অকূল মহাজাগতিক সমুদ্রের উপর ভাসমান অবস্থায় ঘুমোচ্ছেন...</i>

182
00:14:27,030 --> 00:14:29,950
<i>আর আমরা হচ্ছি তাঁর স্বপ্নের মধ্যকার সমস্ত চরিত্র।</i>

183
00:14:31,450 --> 00:14:33,330
দেখার মত দৃশ্য বটে!

184
00:14:33,790 --> 00:14:37,790
এই সব গল্প আর সুন্দর আলোকসজ্জার চক্করে পড়ে
নিজেকে বোকা বনতে দিও না, বাছারা।

185
00:14:37,960 --> 00:14:42,050
<i>ধর্ম হল অন্ধকারাচ্ছন্নতা।</i>

186
00:14:44,380 --> 00:14:47,850
<i>আমার প্রিয় বাবা নিজেকে নতুন ভারতের অংশ বলে বিম্বাস করতেন।</i>

187
00:14:48,670 --> 00:14:50,970
<i>ছোটবেলায় তার পোলিও হয়েছিল।</i>

188
00:14:51,140 --> 00:14:55,360
<i>বিছানায় শুয়ে ব্যথায় কোঁকাতে কোঁকাতে তিনি ভাবতেন,
ঈশ্বর কোথায়।</i>

189
00:14:56,180 --> 00:15:00,360
<i>শেষ পর্যন্ত ঈশ্বর তাকে বাঁচান নি,
বাঁচিয়েছে পশ্চিমাদের ওষুধ।</i>

190
00:15:03,650 --> 00:15:05,150
<i>আমরা মা কলেজে পড়তে শুরু করার পর ভেবেছিলেন</i>

191
00:15:05,320 --> 00:15:08,160
<i>তার বাবা-মাও বোধহয় নতুন ভারতের অংশ...</i>

192
00:15:08,320 --> 00:15:09,990
<i>যে পর্যন্ত না তারা তার সাথে যোগাযোগ ছিন্ন করে দেন...</i>

193
00:15:10,150 --> 00:15:12,530
<i>কারণ তারা ভেবেছিলেন মা তার চাইতে নিচু বংশের কাউকে বিয়ে করতে যাচ্ছেন।</i>

194
00:15:13,660 --> 00:15:17,410
<i>ধর্মই ছিল তার অতীত জীবনের সাথে একমাত্র যোগসূত্র।</i>

195
00:15:27,050 --> 00:15:30,720
<i>১২ বছর বয়সে পার্বত্য অঞ্চলে গিয়ে আমি খ্রীষ্টের দেখা পাই।</i>

196
00:15:30,880 --> 00:15:34,600
<i>মুনার-এর চা-বাগানে আমাদের আত্মীয়দের কাছে বেড়াতে গিয়েছিলাম।</i>

197
00:15:34,760 --> 00:15:39,020
<i>তৃতীয় দিনে রবি আর আমি দু’জনেই
মারাত্মক বিরক্ত হয়ে উঠলাম।</i>

198
00:15:39,180 --> 00:15:42,110
চ্যালেঞ্জ।
আমি তোকে দুই রুপী দেব।

199
00:15:42,270 --> 00:15:45,440
দৌড়ে ঐ গীর্জার মধ্যে যা এবং পবিত্র পানি পান কর গিয়ে।

200
00:16:24,600 --> 00:16:26,200
তুমি নিশ্চয়ই তৃষ্ণার্ত।

201
00:16:29,650 --> 00:16:31,450
এই নাও।

202
00:16:31,610 --> 00:16:33,410
তোমার জন্য এনেছি।

203
00:16:48,590 --> 00:16:51,470
ঈশ্বর কেন এমন কাজ করবেন?

204
00:16:51,630 --> 00:16:53,760
কেন তিনি তাঁর নিজ পুত্রকে পাঠালেন...

205
00:16:53,930 --> 00:16:57,300
যেন তিনি সাধারণ মানুষের পাপের জন্য শাস্তি ভোগ করেন?

206
00:16:57,470 --> 00:16:59,440
কারণ তিনি আমাদের ভালবাসেন।

207
00:17:00,180 --> 00:17:02,810
ঈশ্বর নিজেকে আমাদের জন্য সহজগম্য করে তুলেছেন।

208
00:17:02,930 --> 00:17:05,610
তিনি নিজে মানুষ হয়েছেন, যেন আমরা তাঁকে বুঝতে পারি।

209
00:17:05,770 --> 00:17:08,360
ঈশ্বরকে আমরা তাঁর সমস্ত পরিপূর্ণতার মাঝে উপলব্ধি করতে পারি না।

210
00:17:08,520 --> 00:17:11,120
কিন্তু আমরা ঈশ্বরের পুত্রকে উপলব্ধি করতে পারি

211
00:17:11,280 --> 00:17:13,870
এবং একজন ভাইয়ের মত করে তাঁর দুঃখভোগ অনুভব করতে পারি।

212
00:17:14,110 --> 00:17:16,330
এর কোন মানেই হয় না।

213
00:17:16,490 --> 00:17:20,960
পাপী মানুষের প্রায়শ্চিত্ত করার জন্য নিষ্পাপ কাউকে বলিদান করা।

214
00:17:21,120 --> 00:17:23,120
এ কেমন ভালবাসা?

215
00:17:25,790 --> 00:17:27,630
<i>কিন্তু এই পুত্র...</i>

216
00:17:27,790 --> 00:17:29,290
<i>তাঁকে আমি কোনভাবেই মাথা থেকে ঝেড়ে ফেলতে পারলাম না।</i>

217
00:17:32,460 --> 00:17:35,470
<i>ঈশ্বর যদি এতটাই নিখুঁত হন
এবং আমরা যদি ঠিক তার উল্টোটাই হই...</i>

218
00:17:35,880 --> 00:17:38,680
তবে কেন তিনি এই সব কিছু সৃষ্টি করতে চাইলেন?

219
00:17:38,840 --> 00:17:41,220
কেনই বা আদৌ আমাদেরকে তাঁর প্রয়োজন?

220
00:17:41,390 --> 00:17:44,520
তোমার শুধু এটুকুই জানা দরকার যে, তিনি আমাদের ভালবাসেন।

221
00:17:44,980 --> 00:17:47,900
ঈশ্বর জগতকে এমন ভালবাসলেন যে,
নিজ একজাত পুত্রকে দান করলেন। (পবিত্র বাইবেল [যোহন ৩:১৬ পদ])

222
00:17:48,060 --> 00:17:50,030
<i>যতই আমি ঐ পাদ্রীর কথা শুনতে থাকলাম...</i>

223
00:17:50,190 --> 00:17:53,190
<i>ততই আমি এই ঈশ্বরের পুত্রকে পছন্দ করতে শুরু করলাম।</i>

224
00:17:53,360 --> 00:17:57,330
খ্রীষ্টের সাথে আমার পরিচয় করিয়ে দেওয়ার জন্য
তোমাকে ধন্যবাদ, বিষ্ণু।

225
00:18:04,870 --> 00:18:07,120
<i>হিন্দু ধর্মের মাধ্যমে আমি বিশ্বাসী হয়েছিলাম</i>

226
00:18:07,250 --> 00:18:09,500
<i>এবং খ্রীষ্টের মাধ্যমে আমি ঈশ্বরের ভালবাসা খুঁজে পেলাম।</i>

227
00:18:09,670 --> 00:18:12,170
<i>কিন্তু ঈশ্বর তখনও আমার পিছু ছাড়েন নি।</i>

228
00:18:22,260 --> 00:18:24,860
<i>ঈশ্বর রহস্যময় উপায়ে কাজ করেন।</i>

229
00:18:25,020 --> 00:18:27,520
<i>আর তাই তিনি আবারও আমাকে দেখা দিলেন।</i>

230
00:18:27,850 --> 00:18:30,400
<i>এবার তিনি অবতীর্ণ হলেন আল্লাহ্ নাম নিয়ে।</i>

231
00:18:46,080 --> 00:18:47,710
<i>আল্রাহু আকবর।</i>

232
00:18:50,250 --> 00:18:52,550
<i>আরবীতে আমি কখনোই ভাল ছিলাম না...</i>

233
00:18:52,710 --> 00:18:56,390
<i>কিন্তু শব্দগুলোর উচ্চারণ এবং এর অনুভূতি
আমাকে ঈশ্বরের আরও কাছে নিয়ে যেত।</i>

234
00:18:56,550 --> 00:18:57,760
<i>নামাজ পড়ার সময়...</i>

235
00:18:57,920 --> 00:19:00,100
<i>যেখানে আমি সেজদা দিতাম
সেই জায়গাটা আমার জন্য হয়ে গিয়েছিল পবিত্র ভূমি...</i>

236
00:19:00,260 --> 00:19:03,730
<i>এবং আমি অনুভব করতাম শান্তি ও ভ্রাতৃত্ব।</i>

237
00:19:13,440 --> 00:19:16,070
ভেড়ার মাংসটা খুবই চমৎকার।

238
00:19:16,570 --> 00:19:18,790
টেবিলের সেরা খাবার এটাই।

239
00:19:19,240 --> 00:19:20,950
পুরোটাই কিন্তু তোমার হাতছাড়া হয়ে যাচ্ছে।

240
00:19:22,410 --> 00:19:25,580
পিসিন, তোমার আর মাত্র তিনটি ধর্ম গ্রহণ করা প্রয়োজন...

241
00:19:25,740 --> 00:19:28,920
তাহলেই তুমি সারা জীবন ছুটি কাটাতে পারবে।

242
00:19:29,160 --> 00:19:32,420
আপনি কি এ বছর মক্কায় যাবেন, স্বামী যীশু?

243
00:19:32,580 --> 00:19:35,840
নাকি পোপ পাই-য়াস হয়ে অভিষেক পাওয়ার জন্য রোমে যাবেন?

244
00:19:36,090 --> 00:19:37,760
এ সব ছাড়, রবি।

245
00:19:37,920 --> 00:19:40,020
তুমি যেমন ক্রিকেট ভালবাস, পাইয়েরও তেমন নিজের পছন্দের বিষয় রয়েছে।

246
00:19:40,170 --> 00:19:42,430
না, গীতা। রবির কথায় যুক্তি আছে।

247
00:19:42,800 --> 00:19:47,150
তুমি একই সাথে তিনটি ভিন্ন ধর্ম পালন করতে পার না, পিসিন।

248
00:19:47,310 --> 00:19:48,600
কেন না?

249
00:19:48,770 --> 00:19:52,360
কারণ একই সাথে সবকিছু বিশ্বাস করা...

250
00:19:52,520 --> 00:19:55,770
আর একেবারেই কোন কিছু বিশ্বাস না করা
আসলে একই।

251
00:19:55,940 --> 00:19:59,110
ও বয়সে ছোট, সন্তোষ।
ও এখনও ওর পথ খুঁজে পাওয়ার চেষ্টা করছে।

252
00:19:59,280 --> 00:20:02,700
কীভাবে সে পথ খুঁজে পাবে,
যদি সে আগে একটি পথ বেছে না নেয়?

253
00:20:03,450 --> 00:20:07,830
শোন, বারবার এক ধর্ম থেকে লাফ দিয়ে
অন্য ধর্মে পা দেওয়ার বদলে...

254
00:20:07,990 --> 00:20:10,000
কেন যুক্তি দিয়ে বিচার করা শুরু করছ না?

255
00:20:10,710 --> 00:20:12,000
মাত্র কয়েক শ বছরে...

256
00:20:12,160 --> 00:20:14,880
বিজ্ঞান আমাদেরকে মহাবিশ্ব সম্পর্কে
যে উপলব্ধি এনে দিতে পেরেছে ...

257
00:20:15,040 --> 00:20:17,800
ধর্ম তা ১০,০০০ বছরেও পারে নি।

258
00:20:19,550 --> 00:20:21,350
কথাটা সত্যি।

259
00:20:21,510 --> 00:20:22,800
তোমার বাবা ঠিক বলেছেন।

260
00:20:23,510 --> 00:20:26,510
বহির্বিশ্বে কী কী রয়েছে সে সম্পর্কে বিজ্ঞানই
আমাদেরকে সবচেয়ে ভালভাবে শেখাতে পারে...

261
00:20:26,680 --> 00:20:28,480
কিন্তু এর মাঝে কী আছে তা বলতে পারে না।

262
00:20:29,640 --> 00:20:32,190
কেউ মাংসাশী, কেউ নিরামিষাশী।

263
00:20:32,350 --> 00:20:34,700
আমি এটা আশা করি না যে,
আমরা সবাই সব বিষয়ে একমত হব...

264
00:20:34,850 --> 00:20:36,700
আমি বরং চাইব তুমি বরং এমন কিছুকে...

265
00:20:36,770 --> 00:20:38,520
বিশ্বাস কর যা আমি বিশ্বাস করি না...

266
00:20:38,690 --> 00:20:41,490
তবুও তুমি অন্ধের মত সব কিছুকে গ্রহণ কোরো না।

267
00:20:41,650 --> 00:20:45,500
আর সেটা শুরু কর যুক্তি দিয়ে চিন্তা করার মাধ্যমে।

268
00:20:46,870 --> 00:20:48,660
তুমি কি বুঝতে পেরেছ?

269
00:20:51,080 --> 00:20:52,550
ভাল।

270
00:20:58,500 --> 00:21:00,430
আমি বাপ্তিস্ম গ্রহণ করতে চাই।

271
00:21:07,050 --> 00:21:09,430
তাহলে আপনি একজন খ্রীষ্টান এবং মুসলমান?

272
00:21:09,600 --> 00:21:11,020
এবং একজন হিন্দুও বটে।

273
00:21:11,180 --> 00:21:12,350
এবং একজন ইহুদীও, আমার মতে।

274
00:21:12,520 --> 00:21:15,520
সত্যি বলতে, আমি বিশ্ববিদ্যালয়ের কাব্বালায়
একটি কোর্সের শিক্ষকতা করি।

275
00:21:15,690 --> 00:21:18,360
আর কেনই বা নয়? বিশ্বাস হচ্ছে বহু কক্ষ সম্বলিত একটি ঘর।

276
00:21:18,520 --> 00:21:20,120
সেখানে কি সন্দেহের কোন স্থান নেই?

277
00:21:20,270 --> 00:21:21,950
ওহ, প্রচুর আছে। প্রত্যেক তলাতেই।

278
00:21:22,110 --> 00:21:23,530
সন্দেহ কিন্তু খুব দরকারী।

279
00:21:23,690 --> 00:21:25,740
এটি বিশ্বাসকে বাঁচিয়ে রাখে।

280
00:21:25,910 --> 00:21:28,080
আর যাই হোক, আপনি আপনার বিশ্বাসের শক্তি পরীক্ষা করতে পারেন না

281
00:21:28,160 --> 00:21:29,370
যে পর্যন্ত না আপনি পরীক্ষায় পড়েন।

282
00:21:33,450 --> 00:21:36,210
সেলভাম কোথায়? তাকে ছাড়া আমাদের এখানে থাকা উচিত নয়।

283
00:21:36,370 --> 00:21:37,880
চিন্তা কোরো না।

284
00:21:39,540 --> 00:21:42,390
আমি তাকে হাজার বার এই কাজটা করতে দেখেছি।

285
00:21:44,880 --> 00:21:47,760
আমি আমাদের নতুন বাঘের সাথে পরিচিত হতে চাই।

286
00:21:48,760 --> 00:21:49,810
পাই!

287
00:21:49,890 --> 00:21:52,560
হ্যালো? রিচার্ড পার্কার?

288
00:21:52,930 --> 00:21:55,940
বাঘ? রিচার্ড পার্কার একটা বাঘ?

289
00:21:56,100 --> 00:21:58,950
হাঁ, একটি করণিক ত্রুটির কারণে সে এই নামটি পেয়ে যায়।

290
00:21:59,100 --> 00:22:02,110
এক শিকারী তাকে শিশু অবস্থায় একটি স্রোত থেকে পানি খাওয়ার সময় ধরে ফেলে...

291
00:22:02,270 --> 00:22:04,070
এবং তার নাম রাখে তৃষ্ণার্ত।

292
00:22:04,240 --> 00:22:07,240
যখন তৃষ্ণার্ত অনেক বড় হয়ে গেল,
সেই শিকারী তাকে আমাদের চিড়িয়াখানায় বিক্রি করে দেয় ...

293
00:22:07,400 --> 00:22:10,250
কিন্তু চুক্তিপত্রে ভুলবশত নাম ওলট-পালট হয়ে যায়।

294
00:22:10,990 --> 00:22:12,870
শিকারীর নামের জায়গায় লেখা হয় তৃষ্ণার্ত,

295
00:22:12,950 --> 00:22:14,830
আর বাঘের নাম লেখা হয় রিচার্ড পার্কার।

296
00:22:15,410 --> 00:22:18,630
আমরা এ নিয়ে খুব হাসাহাসি করেছিলাম
এবং সেই থেকে নামটা রয়ে গেল।

297
00:22:19,000 --> 00:22:20,500
কোন ঝামেলায় পড়ার আগেই...

298
00:22:21,250 --> 00:22:23,470
চল এখান থেকে চলে যাই।

299
00:22:23,630 --> 00:22:25,470
আমি ওকে কাছ থেকে দেখতে চাই।

300
00:22:25,630 --> 00:22:27,100
তুমি তো আর জু কীপার না।

301
00:22:27,510 --> 00:22:29,100
চলো!

302
00:22:47,440 --> 00:22:49,620
এই যে, রিচার্ড পার্কার।

303
00:22:49,780 --> 00:22:51,500
এটা তোমার জন্য।

304
00:23:20,980 --> 00:23:21,980
না!

305
00:23:23,190 --> 00:23:25,320
তুমি কী করছ?

306
00:23:25,820 --> 00:23:27,160
তুমি কি পাগল হয়ে গেছ?

307
00:23:27,320 --> 00:23:29,370
কে তোমাকে এখানে আসার অনুমতি দিয়েছে?

308
00:23:29,530 --> 00:23:32,910
আমি তোমাকে যা কিছু শিখিয়েছি
তার সবই তুমি উপেক্ষা করেছ।

309
00:23:33,660 --> 00:23:36,250
আমি তো শুধু ওকে হ্যালো বলতে চেয়েছিলাম।

310
00:23:36,700 --> 00:23:38,500
তুমি ভেবেছ ঐ বাঘ তোমার বন্ধু?

311
00:23:38,660 --> 00:23:41,010
ওটা একটা পশু, তোমার খেলার সাথী নয়।

312
00:23:42,170 --> 00:23:44,340
পশুরও আত্মা আছে।

313
00:23:44,500 --> 00:23:46,850
আমি তাদের চোখে তা দেখেছি।

314
00:23:49,720 --> 00:23:51,090
সেলভামকে খুঁজে নিয়ে এসো।

315
00:24:02,020 --> 00:24:04,770
আপনি ঠিকমত ভেবেছেন তো, স্যার?
পাই একেবারে বাচ্চা একটা ছেলে।

316
00:24:04,860 --> 00:24:06,860
যা বললাম কর। যাও!

317
00:24:07,860 --> 00:24:10,530
পশুরা আমাদের মত করে চিন্তা করে না।

318
00:24:10,690 --> 00:24:13,540
যেসব লোকেরা এ কথা ভুলে যায়,
তারা নিজেদের মরণ ডেকে নিয়ে আসে।

319
00:24:13,700 --> 00:24:17,870
ঐ বাঘ তোমার বন্ধু হতে পারে না।

320
00:24:18,040 --> 00:24:19,540
তুমি যখন তার চোখের দিকে তাকাবে...

321
00:24:19,700 --> 00:24:23,130
তোমার নিজের আবেগই তুমি সেখানে প্রতিফলিত হতে দেখবে।

322
00:24:23,290 --> 00:24:25,040
আর কিছু নয়।

323
00:24:25,380 --> 00:24:27,140
বোকামি কোরো না।
দুঃখিত বল।

324
00:24:28,880 --> 00:24:30,760
তুমি কী করেছ, পিসিন?

325
00:24:30,920 --> 00:24:33,220
তুমি তো জানতে তোমার বাবা
এখানে আসার ব্যাপারে কী বলেছে।

326
00:24:33,880 --> 00:24:37,230
আমি দুঃখিত। আমি...

327
00:24:37,720 --> 00:24:39,140
তুমি আবার কী করছ?

328
00:24:39,310 --> 00:24:41,060
এটা বাপ-ছেলের ব্যাপার।

329
00:24:42,940 --> 00:24:44,310
ও তো বলেছেই যে, ও দুঃখিত।

330
00:24:44,480 --> 00:24:45,950
তুমি সারা জীবনের জন্য ওদের মনে দাগ ফেলতে চাও?

331
00:24:46,110 --> 00:24:49,080
দাগ ফেলতে চাই?
আরেকটু হলে তোমার ছেলে তার পুরো হাতটাই খোয়াতে বসেছিল।

332
00:24:49,230 --> 00:24:50,580
কিন্তু ও এখনো বালক মাত্র।

333
00:24:50,730 --> 00:24:52,450
সে কত দ্রুত একজন পুরুষ হয়ে উঠবে তা তুমি ভাবতেও পারবে না।

334
00:24:52,610 --> 00:24:55,580
আর আমি চাই এই শিক্ষা তারা যেন কখনো ভুলে না যায়।

335
00:24:56,320 --> 00:24:57,750
সেলভাম!

336
00:25:45,830 --> 00:25:48,750
<i>...আর তাই দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে।</i>

337
00:25:48,830 --> 00:25:52,130
<i>গুজরাট এবং তামিলনাডু রাজ্য...</i>

338
00:25:52,300 --> 00:25:55,350
<i>কেন্দ্রীয় সরকারের প্রত্যক্ষ কর্তৃত্বের অধীনে নেওয়া হয়েছে।</i>

339
00:25:55,510 --> 00:25:57,230
<i>পুলিশকে ক্ষমতা প্রদান করা হবে...</i>

340
00:25:57,380 --> 00:25:59,730
<i>যেন তারা সেই সকল নাগরিকদের গ্রেফতার
এবং অনির্দিষ্টকালের জন্য আটক রাখতে পারে...</i>

341
00:25:59,800 --> 00:26:01,520
<i>যারা বিশৃঙ্খলা ও গোলযোগ সৃষ্টি করতে চাইবে।</i>

342
00:26:06,060 --> 00:26:09,820
<i>বাবার ঐ শিক্ষা পাওয়ার পর থেকে সবকিছু পাল্টে গেছে।</i>

343
00:26:09,980 --> 00:26:12,650
<i>পৃথিবীর কিছু কিছু আকর্ষণ হারিয়ে গেছে।</i>

344
00:26:13,150 --> 00:26:16,830
<i>স্কুল হয়ে দাঁড়াল বিরক্তিকর। কেবল তত্ত্ব, উপাত্ত্ব আর ফ্রেঞ্চ ছাড়া আর কিছুই নেই।</i>

345
00:26:17,360 --> 00:26:21,410
<i>শব্দ আর নকশার যেন কোন শেষ ছিল না।</i>

346
00:26:21,580 --> 00:26:24,080
<i>ঠিক আমার যুক্তিহীন ডাক নামের মত।</i>

347
00:26:29,000 --> 00:26:31,550
<i>আমি কিছু একটা পাওয়ার জন্য অবিরাম অনুসন্ধান করছিলাম।</i>

348
00:26:31,670 --> 00:26:34,260
<i>যা আমার জীবনের অর্থ ফিরিয়ে আনবে।</i>

349
00:26:35,420 --> 00:26:38,100
<i>আর ঠিক তখনই আমি আনন্দীর দেখা পেলাম।</i>

350
00:26:47,060 --> 00:26:48,860
<i>মা আমাকে জোর করে গান শিখিয়েছিলেন।</i>

351
00:26:49,020 --> 00:26:51,440
<i>একদিন আমার শিক্ষকের বেশ ঠাণ্ডা লেগেছিল।</i>

352
00:26:52,020 --> 00:26:53,740
<i>তিনি চাইলেন আমি যেন তার বদলি হিসেবে</i>

353
00:26:53,820 --> 00:26:55,610
<i>একটি নাচের ক্লাসের জন্য বাদ্যের তালে সঙ্গত দিই।</i>

354
00:27:11,880 --> 00:27:13,090
না!

355
00:27:13,590 --> 00:27:15,210
তুমি যদি মনোযোগ না দাও...

356
00:27:15,380 --> 00:27:18,760
তাহলে তুমি কখনোই নাচের মাধ্যমে ঈশ্বরের প্রতি তোমার ভালবাসা প্রকাশ করতে পারবে না।

357
00:27:18,920 --> 00:27:21,050
পায়ের নিচে মাটি অনুভব কর।

358
00:27:21,220 --> 00:27:23,720
দিগন্তে তোমার দৃষ্টি মেলে দাও।

359
00:27:23,890 --> 00:27:28,440
তোমার আত্মিক শক্তিকে এই বিশ্বে পরিভ্রমণ করতে দাও।

360
00:27:28,640 --> 00:27:30,570
<i>অভিনয়ের মাধ্যমে।</i>

361
00:27:31,230 --> 00:27:33,820
আনন্দী, সামনে এসো। ওদেরকে নির্দেশনা দাও।

362
00:28:18,610 --> 00:28:20,610
কেন তুমি আমাকে অনুসরণ করছ?

363
00:28:20,780 --> 00:28:21,870
কী?

364
00:28:22,280 --> 00:28:24,660
তুমি আমাকে অনুসরণ করছ।

365
00:28:27,030 --> 00:28:29,130
এর মানে কী?

366
00:28:30,500 --> 00:28:33,210
নাচের সময়,
তুমি পতাকা থেকে শুরু করলে...

367
00:28:33,790 --> 00:28:35,840
যার অর্থ অরণ্য।

368
00:28:36,000 --> 00:28:38,800
এবং এরপরে তুমি করলে...

369
00:28:40,010 --> 00:28:41,350
<i>সম্পূত...</i>

370
00:28:41,510 --> 00:28:44,180
অর্থাৎ এমন কিছু যা লুকিয়ে আছে।

371
00:28:44,340 --> 00:28:45,970
আর এরপর তুমি এমনটা করলে।

372
00:28:47,720 --> 00:28:50,190
আর এরপর তুমি করলে <i>চতুর।</i>

373
00:28:50,350 --> 00:28:53,900
কিন্তু একেবারে শেষে তুমি এটা করলে।

374
00:28:54,900 --> 00:28:57,320
অন্য আর কেউ এটা করে নি।

375
00:28:58,020 --> 00:29:00,650
তুমি আসলে কী বোঝাতে চেয়েছ? ভালবাসার দেবতা অরণ্যে লুকিয়ে আছেন?

376
00:29:00,820 --> 00:29:03,660
না, ওটা দিয়ে পদ্ম ফুলও বোঝানো হয়।

377
00:29:04,200 --> 00:29:06,490
পদ্ম ফুল অরণ্যে লুকিয়ে আছে?

378
00:29:07,660 --> 00:29:10,410
কিন্তু পদ্ম ফুল কেন অরণ্যে লুকিয়ে থাকবে?

379
00:29:18,340 --> 00:29:20,430
আর এই হচ্ছে রিচার্ড পার্কার।

380
00:29:21,000 --> 00:29:22,800
সে হল আমাদের এ যাবৎকালের সংগৃহীত

381
00:29:22,880 --> 00:29:24,510
প্রাণীগুলোর মধ্যে সবচেয়ে সেরা।

382
00:29:25,340 --> 00:29:27,690
দেখ, কীভাবে সে তার মাথাটা ঘুরিয়ে দেখছে।

383
00:29:29,720 --> 00:29:32,900
ভাব নিচ্ছে। যেন সে একজন নাচিয়ে।

384
00:29:33,060 --> 00:29:35,360
না, সে কিছু শুনতে পেয়েছে।

385
00:29:37,350 --> 00:29:40,320
সে শুনছে। দেখলে?

386
00:29:49,870 --> 00:29:51,870
আমরা বেশ কিছুক্ষণ এ সম্পর্কে কথা বললাম।

387
00:29:52,040 --> 00:29:54,210
তুমি কি বুঝতে পেরেছ আমি কী বলছি?

388
00:29:54,370 --> 00:29:55,710
পাই?

389
00:29:56,960 --> 00:29:58,710
দুঃখিত, হ্যাঁ তুমি আসলে...

390
00:29:58,880 --> 00:30:00,420
চিন্তিত।

391
00:30:00,590 --> 00:30:02,380
আমার পরিবারের জন্য।

392
00:30:02,550 --> 00:30:05,550
আমাদের প্রাণীগুলো ভারতের তুলনায় বিদেশে অনেক বেশি দামী।

393
00:30:05,720 --> 00:30:07,720
যদি নগর পৌরসভা আমাদেরকে সাহায্য করা বন্ধ করে দেয়...

394
00:30:07,880 --> 00:30:09,730
আমি জানি না আমরা কোথায় যাব।

395
00:30:09,890 --> 00:30:12,260
তাই আমাদের সামনে এটই পথটাই খোলা আছে।

396
00:30:13,220 --> 00:30:15,150
তুমি বুঝতে পেরেছ?

397
00:30:17,230 --> 00:30:19,230
আমি দুঃখিত, আমরা আসলে কী নিয়ে কথা বলছি?

398
00:30:19,810 --> 00:30:21,820
আমরা ভারত ত্যাগ করছি।

399
00:30:23,280 --> 00:30:24,650
কী?

400
00:30:26,570 --> 00:30:28,240
আমরা চিড়িয়াখানাটা বিক্রি করে দিচ্ছি।

401
00:30:29,240 --> 00:30:32,120
আসলে চিড়িয়াখানাটা কখনোই আমাদের ছিল না যে বিক্রি করতে পারব।
এই জমিটা সরকারের।

402
00:30:32,280 --> 00:30:34,410
কিন্তু প্রাণীগুলো আমাদের,
আর যদি আমরা সেগুলো বিক্রি করতে পারি...

403
00:30:34,580 --> 00:30:36,670
নতুন করে জীবন শুরু করার জন্য
যথেষ্ট অর্থ আমাদের হাতে আসবে।

404
00:30:36,830 --> 00:30:40,080
কিন্তু আমরা কোথায় যাব?
<i>আমাদের জীবনটা তো এখানেই গাঁথা, বাবা।</i>

405
00:30:40,250 --> 00:30:41,250
কানাডা।

406
00:30:41,420 --> 00:30:44,090
উইনিপেগ-এ আমার কাজ পাওয়ার সম্ভাবনা আছে।

407
00:30:44,250 --> 00:30:47,260
আমি বেশির ভাগ পশু উত্তর আমেরিকায় বিক্রি করার জন্য
জাহাজে করে নিয়ে যাব।

408
00:30:47,420 --> 00:30:49,970
আমাদের পুরো পরিবারের জন্য
একটা মালবাহী জাহাজে জায়গা হয়েই যাবে।

409
00:30:50,090 --> 00:30:51,600
তাই...

410
00:30:51,760 --> 00:30:53,360
সিদ্ধান্ত এটাই।

411
00:30:53,510 --> 00:30:56,270
আমরা কলম্বাসের মত সমুদ্রযাত্রা করব।

412
00:30:56,850 --> 00:30:59,520
কিন্তু কলম্বাস খোঁজ করছিলেন ভারতের।

413
00:31:08,110 --> 00:31:10,860
<i>একটা চিড়িয়াখানা বিক্রি করা মানে প্রচুর কাজ।</i>

414
00:31:11,620 --> 00:31:12,710
<i>যাওয়ার আগে আমাদের...</i>

415
00:31:12,780 --> 00:31:16,500
<i>আনন্দী আর আমার পরস্পরের জন্য
কেঁদে বুক ভাসানোর মত যথেষ্ট সময় হাতে ছিল।</i>

416
00:31:16,950 --> 00:31:20,330
<i>আমি এও প্রতিশ্রুতি দিয়েছিলাম যে,
একদিন অবশ্যই আমি ফিরে আসব।</i>

417
00:31:21,170 --> 00:31:22,670
<i>মজার ব্যাপার কী জানেন?</i>

418
00:31:22,830 --> 00:31:25,960
<i>আমাদের শেষ দিনটা সম্পর্কে আমার
সবকিছুই মনে আছে।</i>

419
00:31:26,130 --> 00:31:29,220
<i>কিন্তু আমি একবারও মনে করতে পারছি না যে,
আমি আদৌ ওকে বিদায় জানিয়েছিলাম কি না।</i>

420
00:31:37,640 --> 00:31:41,190
পাই, ওরা নিচে রাতের খাবার দিচ্ছে।

421
00:31:54,320 --> 00:31:56,000
পিসিন....

422
00:31:56,160 --> 00:31:58,660
তোমার সামনে পুরো জীবনটা পড়ে রয়েছে।

423
00:31:59,410 --> 00:32:02,010
আমরা এই কাজটা করছি তোমার আর রবির জন্য।

424
00:32:04,250 --> 00:32:06,380
ভেতরে চল, কিছু খাওয়া যাক।

425
00:32:15,890 --> 00:32:17,690
দয়া করে নিরামিষ দেবেন।

426
00:32:19,020 --> 00:32:21,890
ওহ, আমার ছেলে এবং আমি নিরামিষভোজী। আপনার কাছে কি এমন কিছু....

427
00:32:22,060 --> 00:32:25,190
না, না, না।
আর গ্রেভি (মাংসের ঝোল) দেবেন না।

428
00:32:25,360 --> 00:32:27,110
- আপনি আর মাংসের ঝোল নেবেন না?
- না।

429
00:32:28,360 --> 00:32:30,240
না, আমি শুধু নিরামিষ খেতে চাই।

430
00:32:31,070 --> 00:32:32,570
ওহ।

431
00:32:34,490 --> 00:32:35,710
<i>কোন সমস্যা নেই।</i>

432
00:32:37,530 --> 00:32:41,260
তিনি জানতে চাচ্ছেন যে,
আপনার কাছে কোন নিরামিষ খাবার আছে কি না।

433
00:32:43,710 --> 00:32:46,050
যে গরুর যকৃত দিয়ে এই খাবারটা তৈরি করা হয়েছে
সেটা ছিল নিরামিষভোজী।

434
00:32:46,210 --> 00:32:49,130
যে শূকরটাকে কেটে এই সসেজ বানানো হয়েছে
সেটাও ছিল নিরামিষভোজী।

435
00:32:49,210 --> 00:32:50,590
দারুন!

436
00:32:51,210 --> 00:32:54,060
কিন্তু আমার স্ত্রী যকৃত খান না।

437
00:32:56,600 --> 00:32:58,520
<i>কোন সমস্যা নেই।</i>

438
00:32:58,890 --> 00:33:02,480
তাহলে উনি সসেজ, ভাত এবং মাংসের ঝোল খেতে পারেন।

439
00:33:02,980 --> 00:33:04,980
আর নইলে তাকে নিজের খাবার
নিজেরই রান্না করে খেতে হবে।

440
00:33:05,310 --> 00:33:07,820
কোন সাহসে আপনি আমার স্ত্রীর সাথে
এভাবে কথা বলছেন?

441
00:33:08,480 --> 00:33:10,280
এই নিন আপনার ভাত...

442
00:33:11,940 --> 00:33:14,070
আমি নাবিকদের জন্য রান্না করি...

443
00:33:14,150 --> 00:33:15,750
সবজিখোরদের জন্য না।

444
00:33:16,660 --> 00:33:17,410
কী বললে তুমি?

445
00:33:17,620 --> 00:33:18,460
ছেড়ে দাও আমাকে!

446
00:33:18,530 --> 00:33:22,130
তুমি নিজেকে কী মনে কর?
তুমি সামান্য একজন বেতনভোগী ছাড়া আর কিছুই না!

447
00:33:22,200 --> 00:33:24,750
আমি রান্না করে মানুষকে খাওয়াই!
আর তুমি তো খাওয়াও বানরকে!

448
00:33:33,420 --> 00:33:34,930
হ্যালো।

449
00:33:35,090 --> 00:33:36,640
আমি একজন সুখী বৌদ্ধ।

450
00:33:36,970 --> 00:33:38,600
তো, আমি কিন্তু ভাতই খাই...

451
00:33:38,680 --> 00:33:40,600
মাংসের ঝোল খাওয়ার পার।

452
00:33:40,930 --> 00:33:44,310
জাহাজে থাকা অবস্থায় মাংসের ঝোলকে মাংস বলা হয় না।

453
00:33:44,480 --> 00:33:45,650
ভালই স্বাদ।

454
00:33:46,350 --> 00:33:47,700
আপনি চেষ্টা করে দেখুন না।

455
00:34:10,500 --> 00:34:12,380
চিন্তা করবেন না।

456
00:34:12,550 --> 00:34:17,680
ম্যানিলায় জাহাজ থামানোর পর
আমরা প্রচুর তাজা খাবার পাব।

457
00:34:19,510 --> 00:34:23,140
অরেঞ্জ জুসকে ঘুমের ওষুধ খাওয়াতে হবে কেন?

458
00:34:23,310 --> 00:34:26,230
ও তো কোন ঝামেলা করবে না।

459
00:34:26,390 --> 00:34:29,360
ভ্রমণের সময় ক্লান্ত হয়ে পড়াটা
পশুদের জন্য ভাল নয়...

460
00:34:29,520 --> 00:34:32,320
তাছাড়া গা গোলানো ভাব দূর করতেও
এটা সাহায্য করবে।

461
00:34:33,480 --> 00:34:39,660
জাহাজের মধ্যে অসুস্থ হয়ে পড়া একটা ওরাংওটাংকে
সাফসুতরো করতে আমরা কেউই চাইব না...

462
00:34:40,240 --> 00:34:41,490
তাই নয় কি?

463
00:34:47,910 --> 00:34:50,040
<i>আমার বাবা ছিলেন একজন ব্যবসায়ী।</i>

464
00:34:50,130 --> 00:34:52,550
<i>তিনি নিজে কখনো পশুগুলোর পরিচর্যা করেন নি।</i>

465
00:34:54,380 --> 00:34:55,430
আমি বুঝতে পারলাম...

466
00:34:55,590 --> 00:34:59,560
ভারত ছাড়াটা আমার জন্য যত না কঠিন ছিল,
বাবার জন্য ছিল আরও বেশি কঠিন।

467
00:35:05,430 --> 00:35:06,780
তো...

468
00:35:07,230 --> 00:35:09,400
আমি কি কিছু ভুলে গেছি?

469
00:35:09,560 --> 00:35:10,720
আমার মনে হয় আপনি মঞ্চটা তৈরি করেছেন।

470
00:35:10,850 --> 00:35:14,230
এখন পর্যন্ত আমরা একটি ভারতীয় ছেলেকে দেখছি,
যার নাম রাখা হয়েছে একটি ফরাসি সুইমিং পুলের নামে...

471
00:35:14,400 --> 00:35:17,700
যে কি না জীবজন্তু বোঝাই একটি জাপানী জাহাজে চড়ে
কানাডা অভিমুখে চলেছে।

472
00:35:17,860 --> 00:35:19,110
হ্যাঁ!

473
00:35:19,280 --> 00:35:23,030
এখন, আমাদের এই ছেলেটিকে পাঠাতে হবে
প্রশান্ত মহাসাগরের মাঝখানে এবং....

474
00:35:23,200 --> 00:35:26,200
এবং আমাকে ঈশ্বরের প্রতি বিশ্বাস স্থাপন করাতে হবে।

475
00:35:27,580 --> 00:35:29,080
হ্যাঁ।

476
00:35:29,250 --> 00:35:31,120
আমরা ওদিকেই যাচ্ছি।

477
00:35:36,460 --> 00:35:38,760
ম্যানিলা থেকে বেরিয়ে আসার চার দিন পরের ঘটনা...

478
00:35:38,920 --> 00:35:42,050
মারিয়ানা ট্রেঞ্চ-এর উপর ছিল আমাদের জাহাজ,
যা সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে গভীরতম স্থান।

479
00:35:45,720 --> 00:35:48,690
<i>আমাদের জাহাজ স্মিৎসাম এগিয়ে চলছিল,</i>

480
00:35:48,810 --> 00:35:51,810
<i>তার আশপাশ সম্পর্কে একেবারে উদাসীন হয়ে।</i>

481
00:35:52,770 --> 00:35:57,150
<i>খুব ধীর গতিতে চলছিল সেটা,
ভাবখানা, সে নিজেই কোন এক বিরাট মহাদেশ বুঝি!</i>

482
00:36:33,600 --> 00:36:34,820
রবি?

483
00:36:35,610 --> 00:36:36,950
তুমি শুনতে পাচ্ছ, রবি?

484
00:36:37,110 --> 00:36:38,320
আমি ঘুমাচ্ছি।

485
00:36:38,480 --> 00:36:40,490
বজ্রঝড় হচ্ছে।
চল দেখি গিয়ে।

486
00:36:40,650 --> 00:36:41,950
তুমি কি পাগল হলে?

487
00:36:42,360 --> 00:36:44,210
আমরা বজ্রাহত হব।

488
00:36:44,450 --> 00:36:47,290
না, হব না।
ওটা প্রথমে ব্রিজে আঘাত করবে।

489
00:36:48,790 --> 00:36:51,160
ঝড়কে প্রলুব্ধ কোরো না, পাই।

490
00:37:04,630 --> 00:37:05,930
ওয়াও!

491
00:37:19,520 --> 00:37:20,650
ওহ!

492
00:37:55,100 --> 00:37:58,950
আরও বৃষ্টি আয়! আরও বৃষ্টি আয়!

493
00:38:01,480 --> 00:38:03,950
ঝড়ের দেবতা!

494
00:38:04,240 --> 00:38:05,580
ওয়াও!

495
00:38:06,450 --> 00:38:07,990
বিদ্যুৎ!

496
00:38:26,050 --> 00:38:27,050
আহ!

497
00:38:47,610 --> 00:38:49,080
<i>মা!</i>

498
00:38:50,410 --> 00:38:51,500
<i>বাবা!</i>

499
00:38:53,080 --> 00:38:56,800
রবি! বেরিয়ে এসো! বেরিয়ে এসো!

500
00:39:34,450 --> 00:39:36,420
আমাকে সাহায্য করুন!

501
00:39:41,620 --> 00:39:42,970
সাহায্য করুন!

502
00:39:45,170 --> 00:39:46,470
নৌকায় ওঠ!

503
00:39:46,630 --> 00:39:48,630
দয়া করে আমার পরিবারকে বাঁচান!

504
00:39:48,800 --> 00:39:50,600
ভয় কোরো না, ঠিক আছে?
দাঁড়াও, এখানেই থাক!

505
00:39:50,760 --> 00:39:52,350
ওদের সাহায্য করতেই হবে! প্লিজ!

506
00:39:52,510 --> 00:39:53,810
এটা পরে নাও।

507
00:39:53,970 --> 00:39:56,390
না, না, আমার পরিবার!
প্লিজ!

508
00:39:58,730 --> 00:40:00,150
ওদের সাহায্য করতে হবে!

509
00:40:00,310 --> 00:40:02,610
- আমাদের হাতে সময় নেই।
- আমার পরিবার ওখানে রয়ে গেছে!

510
00:40:02,770 --> 00:40:05,020
আমরা ওদেরকে সাহায্য করব!
কিন্তু তোমাকে এখনই যেতে হবে!

511
00:40:05,190 --> 00:40:06,360
পশুগুলোকে কে ছেড়ে দিল?

512
00:40:06,520 --> 00:40:07,780
তোমাকে এখনই যেতে হবে!

513
00:40:07,940 --> 00:40:10,240
না, অপেক্ষা করুন, আমার বাবা! তিনি সাঁতার জানেন না!

514
00:40:10,320 --> 00:40:11,370
যাও!

515
00:40:14,280 --> 00:40:17,250
নৌকাটা আঁকড়ে ধর!
ধর, ধর!

516
00:40:18,490 --> 00:40:20,090
ওটা নিচে নামাও!

517
00:40:28,000 --> 00:40:31,010
আরে! এই, তুমি কী করছ?

518
00:40:32,630 --> 00:40:33,680
ঝাঁপ দাও!

519
00:40:34,050 --> 00:40:36,050
আরে, এই!

520
00:41:39,030 --> 00:41:43,460
এই! এখানে! এখানে!

521
00:42:18,110 --> 00:42:19,830
রিচার্ড পার্কার?

522
00:42:19,990 --> 00:42:21,660
না! না!

523
00:42:22,580 --> 00:42:25,750
না! চলে যাও! চলে যাও!

524
00:44:14,730 --> 00:44:16,230
আহ্!

525
00:44:34,830 --> 00:44:37,710
<i>মা!</i>

526
00:44:37,880 --> 00:44:41,850
বাবা! রবি!

527
00:44:43,380 --> 00:44:46,230
আমি দুঃখিত।

528
00:44:48,430 --> 00:44:51,860
আমি দুঃখিত!

529
00:46:35,200 --> 00:46:36,300
হ্যারি?

530
00:47:11,780 --> 00:47:14,830
দেখে মনে হচ্ছে ওষুধের প্রভাব
এখনো তোমার উপর থেকে যায় নি।

531
00:47:29,130 --> 00:47:33,860
অরেঞ্জ জুস!
অরেঞ্জ জুস!

532
00:47:47,230 --> 00:47:49,360
পাই-র জাহাজে স্বাগতম।

533
00:48:14,260 --> 00:48:16,480
তোমার ছেলে কোথায়? অরেঞ্জ জুস?

534
00:48:26,520 --> 00:48:30,900
চিন্তা কোরো না।
আমি নিশ্চিত, মা আর বাবা ওকে খুঁজে পেয়েছে।

535
00:48:34,320 --> 00:48:36,870
শীঘ্রই ওরা এখানে এসে পড়বে।

536
00:48:44,750 --> 00:48:47,220
ওহে!

537
00:48:50,340 --> 00:48:53,010
ওহে!

538
00:48:55,050 --> 00:48:58,100
কেউ আছ!

539
00:50:01,330 --> 00:50:02,580
না!

540
00:50:02,950 --> 00:50:07,960
থাম! না! থাম! থাম!

541
00:50:10,960 --> 00:50:11,460
না! না!

542
00:51:01,010 --> 00:51:02,560
আমি দুঃখিত, অরেঞ্জ জুস।

543
00:51:02,720 --> 00:51:05,900
তোমার জন্য আমার কাছে সমুদ্রপীড়ার
কোন ওষুধ নেই।

544
00:51:07,020 --> 00:51:10,110
সাপ্লাই!
ওহ্, সাপ্লাই।

545
00:52:17,550 --> 00:52:20,100
হ্যাঁ! হ্যাঁ!

546
00:52:30,060 --> 00:52:31,730
না! না!

547
00:52:32,900 --> 00:52:34,570
না! না!

548
00:52:54,750 --> 00:52:57,130
আয়! আয়!

549
00:52:57,590 --> 00:52:59,010
আয়!

550
00:54:46,450 --> 00:54:47,450
হুমম।

551
00:57:41,790 --> 00:57:44,210
<i>আমার নাম পাই প্যাটেল।</i>

552
00:57:44,710 --> 00:57:47,210
<i>আমি একটি জাহাজ দুর্ঘটনার কবলে পড়েছি।</i>

553
00:57:47,880 --> 00:57:50,550
<i>আমি একাকী একটি লাইফ বোটে রয়েছি...</i>

554
00:57:52,800 --> 00:57:54,050
<i>একটি বাঘের সাথে।</i>

555
00:57:56,050 --> 00:57:58,050
<i>দয়া করে সাহায্য পাঠান।</i>

556
00:59:45,540 --> 00:59:49,880
ঈশ্বর, আমি নিজেকে তোমার হাতে সঁপে দিলাম।

557
00:59:50,420 --> 00:59:52,920
আমি তোমারই নৌকো।

558
00:59:54,670 --> 00:59:58,550
যা কিছু আমার সামনে থাকুক না কেন,
তা আমি জানতে চাই।

559
01:00:00,510 --> 01:00:02,350
আমাকে তা দেখাও।

560
01:00:11,850 --> 01:00:14,730
কোন লাইন নেই।

561
01:00:18,780 --> 01:00:23,030
<i>আপনার থাকার জায়গা গোছগাছ করে রাখুন
এবং বেঁচে থাকার জন্য জীবনযুদ্ধে অবতীর্ণ হোন।</i>

562
01:00:23,370 --> 01:00:25,830
<i>খাওয়ার ব্যাপারে কঠোর নিয়মানুবর্তিতা বজায় রাখুন,</i>

563
01:00:25,950 --> 01:00:28,370
<i>নিয়মিত সময় দেখুন এবং বিশ্রাম নিন।</i>

564
01:00:29,040 --> 01:00:32,290
<i>প্রস্রাব বা সমুদ্রের পানি পান করবেন না।</i>

565
01:00:34,210 --> 01:00:38,390
<i>নিজেকে ব্যস্ত রাখুন,
কিন্তু অযথা কঠিন পরিশ্রম করবেন না।</i>

566
01:00:41,050 --> 01:00:43,720
<i>তাস খেলে মনকে ব্যস্ত রাখা যেতে পারে...</i>

567
01:00:44,220 --> 01:00:47,220
<i>ধাঁধা বা প্রশ্নের খেলাও খেলতে পারেন।</i>

568
01:00:49,890 --> 01:00:54,070
<i>সমবেতভাবে গান গাওয়াও নিজেদেরকে চাঙ্গা রাখার
আরেকটি ভাল উপায়।</i>

569
01:00:56,770 --> 01:00:59,820
<i>গল্প বলা একেবারেই অপরিহার্য।</i>

570
01:01:03,910 --> 01:01:06,950
<i>সর্বোপরি আশা হারাবেন না।</i>

571
01:01:15,750 --> 01:01:19,180
<i>কিছু কিছু জিনিস সমুদ্রপীড়ার চাইতে আরও দ্রুত
আপনার সমস্ত উৎসাহ মেরে ফেলতে পারে।</i>

572
01:01:20,590 --> 01:01:25,190
<i>নৌকা যখন কোন স্রোতের দিকে পাশ ঘেঁষে থাকে,
ঢেউ তখনই সবচেয়ে জোরালোভাবে অনুভূত হয়।</i>

573
01:01:25,340 --> 01:01:29,970
<i>একটি নৌকার মুখ বাতাসের দিকে ফিরিয়ে রাখার জন্য
সামুদ্রিক নোঙ্গর ব্যবহৃত হয়।</i>

574
01:01:30,140 --> 01:01:32,810
<i>সঠিকভাবে তা ব্যবহার করতে পারলে
আপনি নৌকার নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে পারবেন</i>

575
01:01:32,930 --> 01:01:35,610
<i>এবং ঝড়োন্মুখ সমুদ্রে অসুস্থ হয়ে পড়া থেকে
নিজেকে বাঁচাতে পারবেন।</i>

576
01:01:36,940 --> 01:01:39,740
<i>জাহাজডুবির শিকার ব্যক্তিরা যদি
তাদের লাইফবোটটি কোন বিশাল,</i>

577
01:01:39,820 --> 01:01:41,190
<i>বিপজ্জনক মাংসাশী প্রাণীর সাথে ভাগ করে নিতে বাধ্য হন.... </i>

578
01:01:41,280 --> 01:01:44,660
<i>তাদের জন্য পরামর্শ হচ্ছে,
অতিসত্ত্বর আপনার নিজের জায়গাটুকুর অধিকার প্রতিষ্ঠা করুন।</i>

579
01:01:44,820 --> 01:01:46,320
<i>এই পদ্ধতিতে চেষ্টা করে দেখতে পারেন।</i>

580
01:01:46,490 --> 01:01:47,580
<i>ধাপ এক।</i>

581
01:01:47,660 --> 01:01:50,790
<i>এমন একটি দিন বেছে নিন,
যখন ঢেউ থাকবে মাঝারি, কিন্তু নিয়মিত।</i>

582
01:01:51,040 --> 01:01:54,170
<i>ধাপ দুই। লাইফবোটটিকে ঢেউয়ের মুখে রেখে....</i>

583
01:01:54,290 --> 01:01:58,800
<i>যথাসম্ভব ধীরস্থিরভাবে চলুন
এবং কিছুক্ষণ পর পর বাঁশিতে হালকা ফুঁ দিন।</i>

584
01:01:59,130 --> 01:02:02,510
<i>ধাপ তিন। লাইফবোটটিকে ঘুরিয়ে
ঢেউয়ের পাশ ঘেঁষে নিয়ে যান...</i>

585
01:02:02,630 --> 01:02:05,850
<i>সেই সাথে বাঁশিটি কর্কশ সুরে বাজাতে থাকুন।</i>

586
01:02:06,010 --> 01:02:07,640
<i>বাঁশির শব্দের সাথে...</i>

587
01:02:07,800 --> 01:02:09,930
<i>প্রাণীটি যথেষ্ট সাড়া দিতে শুরু করবে...</i>

588
01:02:10,010 --> 01:02:12,560
<i>কারণ ইতোমধ্যে সে তীব্রভাবে সমুদ্রপীড়ায় ভুগতে শুরু করেছে।</i>

589
01:02:13,230 --> 01:02:16,400
<i>এই একই পদ্ধতি দীর্ঘকাল যাবৎ সার্কাসের প্রাণীদের ক্ষেত্রে
ব্যবহৃত হয়ে আসছে...</i>

590
01:02:16,560 --> 01:02:19,660
<i>যদিও উত্তাল সমুদ্রেরে সাথে তাদের খুব একটা পরিচয় নেই।</i>

591
01:02:20,020 --> 01:02:22,820
ধ্বনিত হোক তূরীবাদ্য!

592
01:02:22,980 --> 01:02:26,740
শুরু হয়ে যাক ড্রাম পেটানো!

593
01:02:27,320 --> 01:02:30,170
বিস্ময়ের জন্য প্রস্তুত হোন!

594
01:02:30,330 --> 01:02:34,550
পেশ হচ্ছে আপনাদের মনোরঞ্জন ও শিক্ষার জন্য!

595
01:02:35,160 --> 01:02:39,510
এমন এক দৃশ্য, যার জন্য আপনি অপেক্ষা করেছেন
আপনার পুরোটা জীবন...

596
01:02:39,670 --> 01:02:42,640
খুব শীঘ্রই শুরু হতে চলেছে!

597
01:02:44,210 --> 01:02:46,260
আপনি কি প্রস্তুত এই অলৌকিক দৃশ্য অবলোকনের জন্য?

598
01:02:47,430 --> 01:02:50,430
বেশ! আমি পেশ করছি আপনাদের সামনে...

599
01:02:50,600 --> 01:02:55,020
হতভম্ব বেঙ্গল টাইগার!

600
01:03:05,530 --> 01:03:10,370
হ্যালো, রিচার্ড পার্কার।
অশান্ত যাত্রাপথের কারণে দুঃখিত।

601
01:03:44,400 --> 01:03:49,280
আমার! বুঝেছ তুমি?
তোমার, আমার!

602
01:03:52,450 --> 01:03:54,420
তুমি বুঝতে পেরেছ?

603
01:04:02,040 --> 01:04:03,420
ইয়াক!

604
01:04:06,590 --> 01:04:08,090
<i>ধাপ চার।</i>

605
01:04:08,260 --> 01:04:11,850
<i>ধাপ এক থেকে তিনের কথা ভুলে যান।</i>

606
01:04:39,540 --> 01:04:43,960
এই যে, রিচার্ড পার্কার. আমি তোমার জন্য একটু পানি এনেছি।

607
01:04:57,810 --> 01:05:02,310
<i>চিড়িয়াখানায় আমরা আমাদের বাঘকে প্রতিদিন
গড়ে পাঁচ কেজি মাংস খাইয়ে থাকি।</i>

608
01:05:02,890 --> 01:05:06,020
<i>রিচার্ড পার্কার খুব দ্রুত ক্ষুধার্ত হয়ে পড়বে।</i>

609
01:05:08,070 --> 01:05:11,570
<i>বাঘেরা সাঁতারু হিসেবে চমৎকার।
আর ওর ক্ষুধা যদি সেভাবে চনমনিয়ে ওঠে...</i>

610
01:05:11,650 --> 01:05:13,750
<i>তাহলে আমাদের মধ্যকার এই সামান্য পানি</i>

611
01:05:13,820 --> 01:05:15,870
<i>আমাকে আর কোন নিরাপত্তা দিতে পারবে না বলেই আমার আশঙ্কা।</i>

612
01:05:16,030 --> 01:05:18,540
<i>ওকে খাওয়ানোর কোন একটা উপায় আমার খুঁজে বের করতেই হবে।</i>

613
01:05:18,700 --> 01:05:22,250
<i>আমি তো বিস্কুট খেতে পারব,
কিন্তু ঈশ্বর বাঘকে সৃষ্টি করেছেন মাংসাশী করে।</i>

614
01:05:22,330 --> 01:05:24,500
<i>তাই আমাকে অবশ্যই মাছ ধরা শিখতে হবে।</i>

615
01:05:24,670 --> 01:05:27,390
<i>যদি আমি তা না পারি,
তাহলে তার শেষ খাবারটি হবে</i>

616
01:05:27,460 --> 01:05:29,680
<i>একটি হাড্ডিসার নিরামিষভোজী ছেলে।</i>

617
01:05:39,510 --> 01:05:41,560
ধৈর্য ধর!

618
01:07:47,980 --> 01:07:49,650
আমি করছিটা কী?

619
01:08:07,540 --> 01:08:10,210
অপেক্ষা কর! আমি চিন্তা করছি।

620
01:09:40,130 --> 01:09:42,800
বত্রিশ কার্টন বিস্কুট।

621
01:09:44,760 --> 01:09:47,600
তিরানব্বইটা পানির ক্যান।

622
01:10:59,540 --> 01:11:01,340
আমি দুঃখিত।

623
01:11:03,920 --> 01:11:05,670
আমি দুঃখিত।

624
01:11:07,720 --> 01:11:10,600
প্রভু বিষ্ণু, ধন্যবাদ।

625
01:11:10,760 --> 01:11:14,890
মাছের রূপ ধরে এসে আমাদের জীবন বাঁচানোর জন্য তোমাকে ধন্যবাদ।

626
01:11:15,890 --> 01:11:17,690
তোমাকে ধন্যবাদ।

627
01:13:26,020 --> 01:13:28,400
<i>আমি সমস্ত বিস্কুট এবং পানি
ভেলায় নিয়ে এসেছিলাম</i>

628
01:13:28,480 --> 01:13:31,080
<i>আমার নিজের কাছে নিরাপদে রাখার জন্য।</i>

629
01:13:32,070 --> 01:13:33,490
<i>গাধা!</i>

630
01:13:36,160 --> 01:13:38,250
<i>ক্ষুধা আপনার নিজের সম্পর্কে সমস্ত চিন্তা</i>

631
01:13:38,330 --> 01:13:40,580
<i>আমূল বদলে দিতে পারে।</i>

632
01:14:30,590 --> 01:14:32,760
এই যে, এটা তোমার!

633
01:14:46,690 --> 01:14:48,310
ওহ! আহ!

634
01:15:41,700 --> 01:15:43,170
আমার! আমার!

635
01:16:48,680 --> 01:16:50,810
<i>প্রত্যেকবার আমি আমার জীবন ঝুঁকির মুখে ফেলতে পারি না।</i>

636
01:16:50,890 --> 01:16:53,690
<i>সাপ্লাই আনার জন্য আমাকে নৌকায় উঠতেই হবে।</i>

637
01:16:53,850 --> 01:16:56,030
<i>বিষয়টা এখনই ফয়সালা করা দরকার।</i>

638
01:16:56,270 --> 01:16:58,070
<i>আমাদের যদি এক সঙ্গেই থাকতে হয়,</i>

639
01:16:58,150 --> 01:17:00,700
<i>তাহলে আমাদের অবশ্যই ভাব বিনিময়
করা শিখতে হবে।</i>

640
01:17:00,860 --> 01:17:03,490
<i>হয়তো রিচার্ড পার্কারকে বশ মানানো যাবে না,</i>

641
01:17:03,570 --> 01:17:06,370
<i>কিন্তু ঈশ্বরের ইচ্ছায় ওকে শিখিয়ে নেওয়া যাবে।</i>

642
01:18:16,310 --> 01:18:17,360
না!

643
01:18:25,990 --> 01:18:27,790
ভাল।

644
01:19:46,690 --> 01:19:49,950
যাও, রিচার্ড পার্কার। যাও।

645
01:19:50,240 --> 01:19:52,910
ঘরে যাও।
আমি তোমাকে আর বিরক্ত করব না।

646
01:19:53,080 --> 01:19:56,050
আমি আমার কথা রাখব, প্রতিজ্ঞা করছি।

647
01:20:00,210 --> 01:20:02,710
যাও, ওঠ।

648
01:20:10,760 --> 01:20:12,390
হ্যাঁ!

649
01:20:46,920 --> 01:20:49,010
<i>আমি কখনোই ভাবি নি
সামান্য একটুখানি ছায়া</i>

650
01:20:49,090 --> 01:20:51,810
<i>আমাকে এতটা আনন্দ দিতে পারবে।</i>

651
01:20:52,340 --> 01:20:57,270
<i>একগাদা হাতুড়-বাটাল, একটা বালতি,
একটা ছুরি, একটা পেন্সিল...</i>

652
01:20:57,430 --> 01:20:59,480
<i>আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ হয়ে উঠবে।</i>

653
01:20:59,810 --> 01:21:03,780
<i>কিংবা রিচার্ড পার্কার আমার কাছে আছে জেনেও
আমি নির্বিঘ্নে বসে থাকতে পারব। </i>

654
01:21:04,810 --> 01:21:06,280
<i>এ ধরনের মুহূর্তে...</i>

655
01:21:06,440 --> 01:21:08,690
<i>আমার মনে পড়ে যে, বাস্তব দুনিয়া সম্পর্কে...</i>

656
01:21:08,780 --> 01:21:11,330
<i>আমার মত ওরও খুব সামান্যই অভিজ্ঞতা আছে।</i>

657
01:21:11,490 --> 01:21:14,830
<i>আমরা দু’জনে একই চিড়িয়াখানায়
একই প্রভুর হাতে মানুষ হয়েছি।</i>

658
01:21:14,990 --> 01:21:19,960
<i>এখন আমরা দু’জনেই হয়ে গেছি এতিম,
একসাথে মুখোমুখি হয়েছি আমাদের প্রকৃত সর্বশক্তিমান প্রভুর।</i>

659
01:21:20,120 --> 01:21:23,670
<i>রিচার্ড পার্কার না থাকলে এত দিনে আমি মারাই যেতাম।</i>

660
01:21:23,830 --> 01:21:26,180
<i>ওর প্রতি আমার ভয় আমাকে প্রতিনিয়ত জাগিয়ে রাখে।</i>

661
01:21:26,340 --> 01:21:29,640
<i>ওর চাহিদা যোগানো আমার জীবনের অর্থ এনে দিয়েছে।</i>

662
01:21:34,640 --> 01:21:36,060
ডলফিন।

663
01:21:36,220 --> 01:21:38,350
ওহে, রিচার্ড পার্কার!

664
01:21:55,660 --> 01:21:57,410
এই!

665
01:22:49,460 --> 01:22:53,720
<i>সর্বোপরি, আশা হারাবেন না।</i>

666
01:23:25,580 --> 01:23:29,630
আট, পাঁচ, পাঁচ, শূন্য, তিন, ছয়, ছয়...

667
01:23:29,750 --> 01:23:32,300
শূন্য, আট, শূন্য, এক...

668
01:23:32,460 --> 01:23:37,260
তিন, ছয়, শূন্য, চার, ছয়, ছয়, আট ...

669
01:23:45,100 --> 01:23:47,480
কী দেখছ তুমি?

670
01:23:52,270 --> 01:23:54,020
কথা বল আমার সাথে।

671
01:23:57,650 --> 01:23:59,870
আমাকে বল তুমি কী দেখছ।

672
01:26:06,740 --> 01:26:10,090
<i>কথা বলাটাই যেন এখন আমার একমাত্র সম্বল।</i>

673
01:26:10,660 --> 01:26:14,010
<i>বাকি সব কিছু এলোমেলো, বিচ্ছিন্ন।</i>

674
01:26:14,580 --> 01:26:19,760
<i>বাস্তবতা থেকে এখন দিবাস্বপ্ন বা দুঃস্বপ্ন আলাদা কি না তা বলতে পারি না...</i>

675
01:26:37,940 --> 01:26:39,940
ঝড়, রিচার্ড পার্কার।

676
01:27:07,470 --> 01:27:08,810
না!

677
01:27:14,180 --> 01:27:15,560
না!

678
01:27:40,210 --> 01:27:42,380
ঈশ্বরের গৌরব হোক!

679
01:27:43,090 --> 01:27:45,050
হে বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রভু!

680
01:27:45,210 --> 01:27:48,840
হে দয়াময়,
হে করুণাময়!

681
01:27:48,930 --> 01:27:50,220
আহ!

682
01:27:55,180 --> 01:27:57,180
বেরিয়ে এসো।

683
01:27:58,190 --> 01:28:02,860
রিচার্ড পার্কার!
বেরিয়ে এসো, এই দৃশ্য তোমাকে দেখতেই হবে!

684
01:28:03,860 --> 01:28:05,860
কী সুন্দর!

685
01:28:16,870 --> 01:28:21,050
নিজেকে লুকিয়ে রেখ না! তিনি আমাদের দেখা দিচ্ছেন!

686
01:28:21,210 --> 01:28:22,880
এ এক অলৌকিক ব্যাপার!

687
01:28:36,470 --> 01:28:40,070
বেরিয়ে এসে ঈশ্বরকে দেখ, রিচার্ড পার্কার!

688
01:28:52,820 --> 01:28:56,080
কেন তুমি ওকে ভয় দেখাচ্ছ?

689
01:28:56,240 --> 01:28:57,240
ওহ, ঈশ্বর!

690
01:28:57,410 --> 01:29:02,090
আমি আমার পরিবারকে হারিয়েছি!
আমি সবকিছু হারিয়েছি!

691
01:29:02,250 --> 01:29:06,680
আমি নিজেকে সমর্পণ করছি!
আর কী চাও তুমি?

692
01:29:29,990 --> 01:29:32,330
আমি দুঃখিত, রিচার্ড পার্কার।

693
01:32:40,050 --> 01:32:42,930
আমরা মরতে চলেছি, রিচার্ড পার্কার।

694
01:32:46,640 --> 01:32:49,140
আমি দুঃখিত।

695
01:33:21,170 --> 01:33:25,850
মা, বাবা, রবি...

696
01:33:27,760 --> 01:33:31,190
তোমাদেরকে শীঘ্রই দেখতে পাব ভেবে আমার খুব আনন্দ হচ্ছে।

697
01:33:39,360 --> 01:33:42,990
তুমি কি বৃষ্টি অনুভব করতে পারছ?

698
01:34:01,510 --> 01:34:06,390
ঈশ্বর, আমাকে এই জীবন দিয়েছ বলে তোমাকে ধন্যবাদ।

699
01:34:08,560 --> 01:34:10,560
আমি এখন প্রস্তুত।

700
01:34:41,670 --> 01:34:43,770
রিচার্ড পার্কার?

701
01:35:32,010 --> 01:35:33,690
উমম!

702
01:36:22,020 --> 01:36:24,190
জায়গা দাও।

703
01:36:24,940 --> 01:36:26,660
সর।

704
01:36:27,360 --> 01:36:29,860
সর। জায়গা দাও।

705
01:38:42,120 --> 01:38:44,460
আরে! আরে!

706
01:38:45,330 --> 01:38:46,830
এই, সর!

707
01:38:49,340 --> 01:38:50,840
এই!

708
01:38:51,840 --> 01:38:55,260
এই, দূরে সর।
এটা আমার বিছানা।

709
01:41:03,470 --> 01:41:05,890
<i>ওটা একটা মানুষের দাঁত ছিল?</i>

710
01:41:06,060 --> 01:41:09,150
আপনি বুঝতে পারছেন না? পুরো দ্বীপটাই ছিল প্রাণীখেকো।

711
01:41:09,310 --> 01:41:12,150
প্রাণীখেকো?
ভেনাস ফ্লাইট্র্যাপের মত?

712
01:41:12,310 --> 01:41:15,160
হ্যাঁ, পুরো দ্বীপটাই।

713
01:41:15,310 --> 01:41:19,790
গাছপালা, পুকুরের পানি, এমনকি মাটিও।

714
01:41:20,490 --> 01:41:23,460
দিনের বেলায় পুকুরে থাকত পরিষ্কার বিশুদ্ধ পানি।

715
01:41:23,610 --> 01:41:25,740
কিন্তু রাতে, কোন এক ধরনের রাসায়নিক বিক্রিয়ার কারণে

716
01:41:25,830 --> 01:41:28,830
ঐ পুকুরের পানি পরিণত হত এ্যাসিডে...

717
01:41:29,790 --> 01:41:32,010
যে এ্যাসিডে সমস্ত মাছ দ্রবীভূত হয়ে যেত...

718
01:41:32,160 --> 01:41:34,670
যার কারণে উদবিড়ালগুরো গাছে আশ্রয় নিত,

719
01:41:34,750 --> 01:41:36,970
এবং রিচার্ড পার্কার নৌকায় ফিরে গিয়েছিল।

720
01:41:37,130 --> 01:41:39,130
কিন্তু ঐ দাঁতটা কোথা থেকে এল?

721
01:41:39,300 --> 01:41:42,100
কয়েক বছর আগে আমার মতই কোন হতভাগা...

722
01:41:42,260 --> 01:41:45,010
হয়তো এই দ্বীপে এসে আস্তানা গেড়েছিল...

723
01:41:45,180 --> 01:41:48,520
আর আমার মতই সেও নিশ্চয়ই এখানে
সারা জীবন কাটিয়ে দেওয়ার চিন্তা করেছিল।

724
01:41:48,680 --> 01:41:53,530
কিন্তু দিনের বেলায় দ্বীপটা তাকে যতটুকু সবল করত,
রাতের বেলায় আবার তা কেড়ে নিত।

725
01:41:55,020 --> 01:42:00,200
চিন্তা করে দেখুন তো, কত ঘণ্টা সে শুধু উদবিড়ালের সঙ্গে কাটিয়েছে।

726
01:42:00,360 --> 01:42:02,780
কতটা নিঃসঙ্গতা তাকে পেয়ে বসেছিল।

727
01:42:03,150 --> 01:42:05,370
যেটুকু আমি বুঝতে পেরেছি তা হচ্ছে,
সে ধীরে ধীরে মারা গিয়েছিল

728
01:42:05,450 --> 01:42:07,450
এবং দ্বীপটিও খুব ধীরে ধীরে তাকে হজম করে ফেলেছিল...

729
01:42:07,620 --> 01:42:10,370
রেখে গিয়েছিল শুধু তার দাঁত।

730
01:42:11,700 --> 01:42:15,170
আমি স্পষ্ট দেখতে পেলাম এই দ্বীপে থাকলে
আমার জীবনটা কীভাবে শেষ হয়ে যাবে।

731
01:42:15,330 --> 01:42:17,050
একাকী এবং বিস্মৃত।

732
01:42:17,880 --> 01:42:22,550
আমাকে অবশ্যই লোকালয়ে ফিরে যাওয়ার চেষ্টা করতে হবে,
তাতে যদি মরণ আসে তাও সই।

733
01:42:26,390 --> 01:42:29,180
<i>পরের দিন আমি নৌকাটাকে প্রস্তুত করলাম।</i>

734
01:42:29,350 --> 01:42:31,400
<i>আমি বিশুদ্ধ পানি নিয়ে পাত্র পূর্ণ করলাম...</i>

735
01:42:31,640 --> 01:42:34,240
<i>সমুদ্র-শৈবাল খেলাম, যে পর্যন্ত না পেট ভরে গলায় গিয়ে ঠেকে...</i>

736
01:42:34,390 --> 01:42:36,740
<i>আর যত পারা যায় উদবিড়াল ধরে এনে ভরে রাখলাম</i>

737
01:42:36,810 --> 01:42:39,910
<i>স্টোরেজ লকারে, রিচার্ড পার্কারের জন্য।</i>

738
01:42:41,070 --> 01:42:43,160
<i>ওকে ছেড়ে আমি কখনোই যেতে পারব না।</i>

739
01:42:43,320 --> 01:42:45,160
<i>সেটা হবে ওকে মেরে ফেলারই নামান্তর।</i>

740
01:42:46,910 --> 01:42:49,880
<i>আর তাই, আমি ওর ফিরে আসার অপেক্ষায় থাকলাম।</i>

741
01:42:51,990 --> 01:42:53,920
<i>আমি জানতাম ও দেরি করবে না।</i>

742
01:42:54,080 --> 01:42:57,580
রিচার্ড পার্কার!

743
01:43:09,930 --> 01:43:12,430
<i>তারপর থেকে ঐ ভাসমান দ্বীপটাকে আর কেউ কোনদিন দেখে নি।</i>

744
01:43:12,600 --> 01:43:15,900
<i>এ ধরনের গাছের কথা আপনি কোন বইতেও পাবেন না।</i>

745
01:43:16,060 --> 01:43:20,110
<i>তারপরও, ঐ দ্বীপে আমার নৌকা না ভিড়লে
আমি মারাই যেতাম।</i>

746
01:43:20,270 --> 01:43:22,620
<i>ঐ দাঁতটা যদি আমি আবিষ্কার না করতাম,</i>

747
01:43:22,690 --> 01:43:25,790
<i>তাহলে আমি হারিয়ে যেতাম,
চিরদিনের জন্য, একাকী।</i>

748
01:43:25,950 --> 01:43:28,450
<i>এমনকি যখন ঈশ্বর আমাকে পরিত্যাগ করেছেন বলে মনে হয়েছিল...</i>

749
01:43:28,610 --> 01:43:30,120
<i>তখনও আমার প্রতি তাঁর নজর ছিল।</i>

750
01:43:30,280 --> 01:43:33,080
<i>এমনকি যখন তিনি আমার কষ্ট সম্পর্কে
উদাসীন বলে মনে হয়েছিল...</i>

751
01:43:33,240 --> 01:43:34,710
<i>তখনও আমার প্রতি তাঁর নজর ছিল।</i>

752
01:43:34,870 --> 01:43:38,720
<i>এবং যখন আমার বাঁচবার কোন আশাই ছিল না,
তিনি আমাকে বিশ্রাম নেওয়ার সুযোগ করে দিয়েছেন...</i>

753
01:43:38,870 --> 01:43:41,970
<i>এরপর আমার যাত্রা শুরু করার জন্য
একটি চিহ্নও দেখিয়েছেন।</i>

754
01:43:54,810 --> 01:43:57,360
<i>আমরা যখন মেক্সিকান উপকূলে পৌঁছালাম,</i>

755
01:43:57,440 --> 01:44:00,230
<i>তখন আমার ভয় হচ্ছিল নৌকাটা যেন কোনভাবে হারিয়ে না যায়।</i>

756
01:44:00,770 --> 01:44:04,150
<i>আমার শক্তি একেবারে নিঃশেষ হয়ে গিয়েছিল।
খুব দুর্বল হয়ে পড়েছিলাম আমি।</i>

757
01:44:04,320 --> 01:44:08,120
<i>মুক্তির এত কাছাকাছি এসেও, মাত্র দুই ফুট পানির মাঝেও আমি ভয় পাচ্ছিলাম...</i>

758
01:44:08,280 --> 01:44:10,330
<i>আমি বোধহয় এবার ডুবেই যাব।</i>

759
01:44:19,580 --> 01:44:23,590
<i>অবশেষে কষ্টেমষ্টে আমি তীরে উঠলাম এবং
বালির উপর মুখ থুবড়ে পড়লাম।</i>

760
01:44:23,750 --> 01:44:25,510
<i>বালিটা ছিল উষ্ণ এবং নরম...</i>

761
01:44:25,670 --> 01:44:28,970
<i>যেন আমি ঈশ্বরের গালে আমার মুখ চেপে ধরেছিলাম।</i>

762
01:44:29,840 --> 01:44:34,350
<i>আর দূরে কোথাও এক জোড়া চোখ
আমাকে ওখানে পৌঁছাতে দেখে স্মিত হাসছে।</i>

763
01:44:38,350 --> 01:44:42,110
<i>আমার শক্তি এতটাই চলে গিয়েছিল যে,
আমি নড়তেই পারছিলাম না।</i>

764
01:44:48,110 --> 01:44:51,280
<i>তাই, রিচার্ড পার্কার আমাকে ছাড়িয়ে এগিয়ে গেল।</i>

765
01:44:52,660 --> 01:44:56,710
<i>খানিক আড়মোড়া ভেঙ্গে সে
উপকূল ধরে এগিয়ে যেতে লাগল।</i>

766
01:45:00,460 --> 01:45:03,710
<i>জঙ্গলের ঠিক প্রান্তে এসে,
সে থামল।</i>

767
01:45:03,880 --> 01:45:06,350
<i>আমি নিশ্চিত ছিলাম যে,
সে অবশ্যই আমার দিকে ফিরে তাকাবে...</i>

768
01:45:06,630 --> 01:45:09,720
<i>কান দু’টো মাথার সাথে লেপ্টে দিয়ে
আমার দিকে তাকিয়ে একটা হাঁক ছাড়বে।</i>

769
01:45:09,880 --> 01:45:13,980
<i>এভাবেই হয়তো সে আমাদের সম্পর্কটার আনুষ্ঠানিক ইতি টানবে।</i>

770
01:45:15,890 --> 01:45:19,060
<i>কিন্তু সে জঙ্গলের দিকে কেবলই তাকিয়ে থাকল।</i>

771
01:45:22,650 --> 01:45:25,240
এবং তারপর, রিচার্ড পার্কার, আমার হিংস্র সহচর...

772
01:45:25,400 --> 01:45:28,070
যে ভয়ানক প্রাণীটি আমাকে জীবিত রেখেছিল...

773
01:45:30,860 --> 01:45:34,490
আমার জীবন থেকে চিরতরে অদৃশ্য হয়ে গেল।

774
01:45:40,500 --> 01:45:44,000
<i>কয়েক ঘণ্টা পর আমারই স্বজাতির একজন সদস্য আমাকে খুঁজে পেল।</i>

775
01:45:44,500 --> 01:45:47,600
<i>সে চলে গেল এবং ফিরে এল একদল লোক নিয়ে,
যারা আমাকে সেখান থেকে উঠিয়ে নিয়ে এল।</i>

776
01:45:49,760 --> 01:45:52,050
<i>আমি শিশুর মত অঝোরে কাঁদতে লাগলাম।</i>

777
01:45:52,220 --> 01:45:56,560
<i>কিন্তু আমি বেঁচে যাওয়াতে অভিভূত হয়ে গেছি বলে নয়,
যদিও অভিভূত আমি ঠিকই হয়েছিলাম।</i>

778
01:45:57,430 --> 01:46:03,610
<i>আমি কাঁদছিলাম রিচার্ড পার্কার আমাকে
এমন সাদামাটাভাবে বিদায় দেওয়ার কারণে।</i>

779
01:46:05,060 --> 01:46:07,610
<i>আমার অন্তর ভেঙ্গে খান খান হয়ে গিয়েছিল।</i>

780
01:46:13,070 --> 01:46:15,950
জানেন, আমার বাবা ঠিক কথাই বলেছিলেন।

781
01:46:16,120 --> 01:46:18,870
রিচার্ড পার্কার কখনোই আমাকে
তার বন্ধু হিসেবে দেখে নি।

782
01:46:19,450 --> 01:46:23,380
এত সব ঘটনা দু’জন একসাথে অতিক্রম করার পরও
সে একবারের জন্যও মুখ ফিরিয়ে তাকাল না।

783
01:46:24,540 --> 01:46:26,540
কিন্তু আমি বিশ্বাস করি তার চোখে আরও কিছু ছিল ...

784
01:46:26,580 --> 01:46:29,590
আমার নিজের দুষ্টিই শুধু সেখানে প্রতিফলিত হয় নি।

785
01:46:29,750 --> 01:46:32,050
আমি তা জানি।
আমি সেটা অনুভব করেছি।

786
01:46:32,920 --> 01:46:35,140
যদিও আমি তা প্রমাণ করতে পারব না।

787
01:46:40,430 --> 01:46:41,930
আপনি তো জানেন, আমাকে কত কিছু পেছনে ফেলে আসতে হয়েছে।

788
01:46:42,100 --> 01:46:45,480
আমার পরিবার, চিড়িয়াখানা, ভারত, আনন্দী।

789
01:46:45,810 --> 01:46:49,910
আমার মনে হয়েছিল, শেষ পর্যন্ত পুরো জীবনটাই হয়ে দাঁড়িয়েছে কেবল ছেড়ে যাওয়ার।

790
01:46:50,650 --> 01:46:53,490
কিন্তু যেটা প্রতিবার সবচেয়ে বেশি কষ্ট দেয়...

791
01:46:53,650 --> 01:46:57,280
সেটা হল, বিদায় জানানোর জন্য একটুখানি সময় না নেওয়া।

792
01:46:58,990 --> 01:47:03,170
আমি বাবার কাছ থেকে যা কিছু শিখেছি তার জন্য
তাকে কখনোই ধন্যবাদ জানাতে পারি নি।

793
01:47:03,330 --> 01:47:06,330
তাকে কখনো বলতে পারি নি যে, তার শিক্ষা ছাড়া...

794
01:47:06,920 --> 01:47:09,170
আমি কখনোই বেঁচে থাকতে পারতাম না।

795
01:47:11,300 --> 01:47:14,970
আমি জানি রিচার্ড পার্কার একটা বাঘ মাত্র,
কিন্তু আমি ওকে বলতে চেয়েছিলাম...

796
01:47:15,130 --> 01:47:17,810
"বিপদ কেটে গেছে।
আমরা বেঁচে গেছি।"

797
01:47:17,970 --> 01:47:21,770
"আমার জীবন বাঁচানোর জন্য তোমাকে ধন্যবাদ।
আমি তোমাকে ভালোবাসি, রিচার্ড পার্কার।"

798
01:47:21,930 --> 01:47:24,650
"তুমি সব সময় আমার সাথে থাকবে।"

799
01:47:26,190 --> 01:47:28,530
"ঈশ্বর তোমার সহবর্তী।"

800
01:47:35,690 --> 01:47:38,040
আমি জানি না ঠিক কী বলব।

801
01:47:44,370 --> 01:47:46,960
গল্পটা বিশ্বাস করা কঠিন, তাই নয় কি?

802
01:47:49,960 --> 01:47:52,180
এত কিছু একসাথে হজম করতে সময় লাগবে।

803
01:47:52,540 --> 01:47:55,300
এর অর্থ খুঁজে বের করাটা সহজ নয়।

804
01:47:55,460 --> 01:47:56,640
যদি তা ঘটে থাকে, তাহলে ঘটেছে।

805
01:47:56,720 --> 01:47:59,310
কেন এর অর্থ খুঁজে বের করতে হবে?

806
01:48:00,840 --> 01:48:03,810
কিছু কিছু ব্যাপার তো একেবারেই অবিশ্বাস্য।

807
01:48:03,970 --> 01:48:06,320
জানেন তো, আমিই ছিলাম জাহাজডুবি থেকে বেঁচে যাওয়া একমাত্র মানুষ।

808
01:48:06,890 --> 01:48:10,070
তাই জাপানি জাহাজ কোম্পানীর দু’জন লোককে আমার সাথে কথা বলার জন্য...

809
01:48:10,230 --> 01:48:13,070
মেক্সিকান যে হাসপাতালে আমি স্বাস্থ্য ফিরিয়ে আনার
চেষ্টা করছিলাম, সেখানে পাঠানো হল।

810
01:48:15,150 --> 01:48:17,070
এখনও আমার কাছে তাদের প্রতিবেদনের একটি অনুলিপি আছে।

811
01:48:19,240 --> 01:48:22,330
বীমা দাবী করার জন্য তাদের কিছু বিষয়ে নিশ্চিত হওয়ার প্রয়োজন ছিল...

812
01:48:22,490 --> 01:48:25,420
এবং তারা খুঁজে বের করতে চাইছিল কেন জাহাজটা ডুবে গেল।

813
01:48:26,410 --> 01:48:27,880
তারা অবশ্য আমার কথাও বিশ্বাস করে নি।

814
01:48:31,170 --> 01:48:34,840
হাজার হাজার উদবিড়ালে ভরা একটা ভাসমান প্রাণীখেকো দ্বীপ...

815
01:48:35,000 --> 01:48:36,930
এবং সেটা কেউ কখনো দেখে নি?

816
01:48:37,090 --> 01:48:39,890
হ্যাঁ, ঠিক যা আমি আপনাদেরকে বলেছি।

817
01:48:40,050 --> 01:48:41,770
কলা কখনো পানিতে ভাসে না।

818
01:48:41,930 --> 01:48:43,430
তুমি আবার কলা নিয়ে কথা বলছ কেন?

819
01:48:43,600 --> 01:48:46,270
তুমি বললে ঐ ওরাংওটাংটা কলার বস্তায় ভেসে ভেসে তোমার কাছে এসেছিল।

820
01:48:46,430 --> 01:48:48,280
কিন্তু কলা কখনো পানিতে ভাসে না।

821
01:48:48,430 --> 01:48:49,780
তুমি এ ব্যাপারে নিশ্চিত?

822
01:48:49,940 --> 01:48:52,440
অবশ্যই কলা পানিতে ভাসে।
আপনি নিজেই পরীক্ষা করে দেখুন না।

823
01:48:53,400 --> 01:48:57,570
যাই ঘটুক না কেন, আমরা এখানে
কলা কিংবা উদবিড়াল নিয়ে কথা বলতে আসি নি।

824
01:48:57,740 --> 01:49:01,080
দেখুন, কী ঘটেছিল সেটা আমি এইমাত্র আপনাদেরকে বললাম
এবং আমি খুবই ক্লান্ত।

825
01:49:01,240 --> 01:49:06,120
প্রশান্ত মহাসাগরে একটা জাপানি মালবাহী জাহাজ
ডুবে গেছে বলে আমরা এখানে এসেছি।

826
01:49:06,290 --> 01:49:08,750
সেটা আমি কখনোই ভুলব না।

827
01:49:09,910 --> 01:49:12,380
আমি আমার পুরো পরিবারকে হারিয়েছি।

828
01:49:17,130 --> 01:49:18,800
ওকে একটু পানি খেতে দাও।

829
01:49:21,260 --> 01:49:23,480
আমরা তোমাকে জোর করতে চাইছি না।

830
01:49:24,550 --> 01:49:27,430
তোমার প্রতি আমাদের গভীর সহানুভূতি রয়েছে।

831
01:49:27,600 --> 01:49:29,600
কিন্তু আমরা অনেক দূর থেকে এসেছি...

832
01:49:29,770 --> 01:49:32,940
এবং আমরা কোনমতেই বুঝতে পারছি না কেন জাহাজটি ডুবে গেল।

833
01:49:33,100 --> 01:49:35,230
কারণ আমি সেটা জানি না।

834
01:49:35,400 --> 01:49:36,940
আমি ঘুমিয়ে ছিলাম।
কোন কারণে আমি জেগে উঠি।

835
01:49:37,110 --> 01:49:39,660
হয়তোবা কোন বিস্ফোরণের কারণে,
কিন্তু আমি নিশ্চিত নই।

836
01:49:39,820 --> 01:49:41,740
এবং তারপর জাহাজটা ডুবে গেল।

837
01:49:42,280 --> 01:49:43,950
আপনারা আর কী চান আমার কাছ থেকে?

838
01:49:44,110 --> 01:49:46,410
এমন একটা গল্প চাই যেটা পড়লে কেউ আমাদেরকে বোকা বলবে না।

839
01:49:46,580 --> 01:49:49,580
আমাদের প্রতিবেদনের জন্য আরও সহজ বর্ণনা দরকার।

840
01:49:49,750 --> 01:49:51,920
যা আমাদের কোম্পানি বুঝতে পারবে।

841
01:49:52,160 --> 01:49:54,670
যে গল্পটা আমরা সবাই বিশ্বাস করতে পারি।

842
01:49:57,500 --> 01:50:00,510
তার মানে এর আগে কেউ কখনো দেখে নি,
এমন জিনিস বাদ দিয়ে গল্পটা বলতে হবে।

843
01:50:01,010 --> 01:50:02,350
ঠিক তাই।

844
01:50:02,510 --> 01:50:06,680
কোন চমক ছাড়া।
কোন প্রাণী বা দ্বীপ ছাড়া।

845
01:50:06,850 --> 01:50:09,520
হ্যাঁ। সত্যি গল্পটা।

846
01:50:18,070 --> 01:50:20,860
তো, আপনি কী করলেন?

847
01:50:25,030 --> 01:50:27,370
আমি তাদেরকে আরেকটা গল্প বললাম।

848
01:50:28,200 --> 01:50:29,370
আমরা চারজন বেঁচে গিয়েছিলাম।

849
01:50:30,240 --> 01:50:32,790
বাবুর্চী এবং নাবিক ইতোমধ্যে নৌকায় চড়ে বসেছিল।

850
01:50:33,080 --> 01:50:34,920
বাবুর্চী আমার দিকে একটা লাইফবয় ছুঁড়ে দেয় এবং আমাকে টেনে নৌকায় উঠিয়ে নেয়...

851
01:50:35,080 --> 01:50:38,630
আমার মা একটা কলার বস্তা ধরে ভেসে এসে নৌকায় ওঠে।

852
01:50:40,210 --> 01:50:43,220
বাবুর্চী ছিল একটা জঘণ্য লোক।

853
01:50:43,380 --> 01:50:45,600
সে একটা ইঁদুর খেয়ে ফেলেছিল।

854
01:50:45,760 --> 01:50:48,890
আমাদের কাছে সপ্তাহখানেকের খাবার মজুদ ছিল,
কিন্তু সে প্রথম কয়েকদিনের মধ্যেই ইঁদুরটা খুঁজে পেল...

855
01:50:49,050 --> 01:50:52,730
এবং সেটাকে সে মারল, রোদে শুকাল, এরপর খেয়ে ফেলল।

856
01:50:52,890 --> 01:50:55,110
এমনই জঘণ্য ছিল ঐ লোকটা।

857
01:50:56,900 --> 01:50:59,240
কিন্তু সে খুব কাজের ছিল।

858
01:50:59,940 --> 01:51:03,570
মাছ ধরার জন্য ভেলা তৈরি করার বুদ্ধিটা তারই ছিল।

859
01:51:03,740 --> 01:51:06,960
সে না থাকলে আমরা হয়তো প্রথম কয়েক দিনের মধ্যেই মারা যেতাম।

860
01:51:09,240 --> 01:51:13,750
নাবিকটি ছিল সেই সুখী বৌদ্ধ,
যে আমাদের সাথে বসে ভাত এবং মাংসের ঝোল খেয়েছিল।

861
01:51:13,910 --> 01:51:17,290
সে কী বলছিল সেটা আমরা খুব ভাল করে বুঝতে পারি নি,
কেবল তার কষ্টের কথা বুঝেছি।

862
01:51:17,750 --> 01:51:19,920
নৌকায় আছড়ে পড়ে তার পা মারাত্মকভাবে ভেঙ্গে গিয়েছিল।

863
01:51:20,090 --> 01:51:23,180
সেটা ঠিক করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করলাম,
কিন্তু তার পায়ে সংক্রমণ দেখা দিল...

864
01:51:23,590 --> 01:51:28,100
এবং বাবুর্চী আমাদের বলল যে,
আমরা দ্রুত কিছু একটা না করলে সে মারা যাবে।

865
01:51:28,590 --> 01:51:29,640
বাবুর্চী বল সে-ই কাজটা করবে,

866
01:51:29,760 --> 01:51:32,110
কিন্তু মায়ের এবং আমার তাকে ধরে রাখতে হবে।

867
01:51:32,180 --> 01:51:34,780
আর আমি তাকে বিশ্বাস করলাম।
কাজটা করা আমাদের প্রয়োজন ছিল।

868
01:51:35,430 --> 01:51:37,280
তাই...

869
01:51:38,940 --> 01:51:42,030
আমি বলতে লাগলাম,
"আমি দুঃখিত, আমি দুঃখিত।"

870
01:51:42,190 --> 01:51:46,040
আর বেচারা নাবিক শুধু আমার দিকে তাকিয়ে রইল।
তার চোখ দু’টো ছিল খুব...

871
01:51:49,200 --> 01:51:52,670
আমি কখনোই লোকটার কষ্টের মাত্রা বুঝতে পারব না।

872
01:51:53,830 --> 01:51:56,050
তার কথা এখনও আমার কানে বাজছে।

873
01:51:56,790 --> 01:52:00,460
সুখী বৌদ্ধ, সে শুধু ভাত ও মাংসের ঝোল খেত।

874
01:52:05,670 --> 01:52:07,720
আমরা অবশ্য তাকে বাঁচাতে পারি নি।

875
01:52:07,880 --> 01:52:09,310
সে মারা গিয়েছিল।

876
01:52:10,390 --> 01:52:12,510
পরদিন সকালে বাবুর্চী প্রথম মাছটি ধরল...

877
01:52:12,640 --> 01:52:15,690
আমি কিন্তু প্রথমে বুঝতে পারি নি সে আসলে কী করেছে,
কিন্তু মা বুঝতে পেরেছিলেন...

878
01:52:15,850 --> 01:52:18,820
আমি এর আগে মাকে কখনো এতটা রাগতে দেখি নি।

879
01:52:19,650 --> 01:52:21,570
"বকবক বন্ধ কর এবং খুশি থাকার চেষ্টা কর," বাবুর্চী বলল।

880
01:52:21,730 --> 01:52:24,570
"আমাদের আরও খাবার প্রয়োজন, নতুবা আমরা মারা যাব।
এটাই আসল কথা।"

881
01:52:24,730 --> 01:52:26,660
"কীসের আসল কথা?" মা জিজ্ঞেস করলেন?

882
01:52:26,820 --> 01:52:30,910
"তুমিই হতভাগা ছেলেটাকে মরতে দিয়েছ বড়শির টোপ বানানো জন্য।
তুমি একটা পিশাচ!"

883
01:52:32,410 --> 01:52:33,580
বাবুর্চী খুব রেগে গেল।

884
01:52:33,660 --> 01:52:35,660
সে তার হাতের মুঠো পাকিয়ে মায়ের দিকে এগিয়ে গেল...

885
01:52:35,830 --> 01:52:38,880
এবং মা কষে তার মুখের উপর চড় মারলেন।

886
01:52:39,040 --> 01:52:40,920
আমি স্তম্ভিত হয়ে গেলাম।

887
01:52:41,080 --> 01:52:43,550
আমি ভাবলাম সে বুঝি ঐ মুহূর্তেই মাকে খুন করে ফেলবে।

888
01:52:44,880 --> 01:52:46,760
কিন্তু সে তা করে নি।

889
01:52:48,670 --> 01:52:51,390
বাবুর্চী শুধু বড়শির টোপ বানিয়েই ক্ষান্ত হয় নি।

890
01:52:52,590 --> 01:52:54,190
হতভাগা নাবিক...

891
01:52:55,930 --> 01:52:58,280
তাকেও ঐ ইঁদুরের মত একই ভাগ্য বরণ করতে হল।

892
01:53:01,020 --> 01:53:03,520
বাবুর্চীটা ছিল খুব করিৎকর্মা মানুষ।

893
01:53:07,690 --> 01:53:09,870
এর প্রায় এক সপ্তাহ পরে সে...

894
01:53:11,570 --> 01:53:13,740
আসলে আমারই জন্য।

895
01:53:13,910 --> 01:53:16,880
কারণ আমি একটা বোকা কচ্ছপকে ধরে রাখতে পারি নি।

896
01:53:17,410 --> 01:53:19,910
ওটা আমার হাত ফসকে সাঁতরে চলে যায়।

897
01:53:20,080 --> 01:53:22,420
আর তক্ষুণি বাবুর্চী ছুটে এসে আমার মাথার পাশে ঘুষি মেরে বসে...

898
01:53:22,580 --> 01:53:24,800
আমরা দাঁত নড়ে গেল এবং
আমি চোখের সামনে তারা দেখতে লাগলাম।

899
01:53:24,960 --> 01:53:26,130
আমি ভাবলাম সে বোধহয় আবার আমাকে মারতে যাচ্ছে...

900
01:53:26,300 --> 01:53:28,340
কিন্তু মা তাকে ঘুষি মারতে শুরু করলেন...

901
01:53:28,420 --> 01:53:30,220
তিনি চিৎকার করে বলছিলেন, "পিশাচ, পিশাচ!"

902
01:53:30,380 --> 01:53:31,850
তিনি চিৎকার করে আমাকে ভেলায় গিয়ে উঠতে বললেন।

903
01:53:33,760 --> 01:53:36,560
আমি ভাবলাম তিনিও আমার সাথে আসবেন,
নতুবা আমি কখনোই...

904
01:53:39,470 --> 01:53:42,100
আমি জানি না কেন আমি তাকে আগে যেতে দিলাম না।

905
01:53:44,100 --> 01:53:46,450
প্রতিদিনই এই কথাটা আমার মনে হয়।

906
01:53:52,490 --> 01:53:56,160
আমি লাফ দিয়ে ভেলার উপর গিয়ে পড়লাম
এবং লোকটার হাতে ছুরিটা বেরিয়ে আসতে দেখলাম।

907
01:54:00,080 --> 01:54:02,580
আমার করার কিছুই ছিল না।

908
01:54:04,420 --> 01:54:06,420
আমি চোখ ফেরাতে পারছিলাম না।

909
01:54:10,630 --> 01:54:13,100
সে মায়ের লাশটা পানিতে ছুড়ে মারল।

910
01:54:14,760 --> 01:54:18,610
আর তখন হাঙ্গরগুলো এল।
আর আমি দেখলাম সেগুলো কী করল ...

911
01:54:23,310 --> 01:54:24,940
আমি দেখলাম।

912
01:54:31,030 --> 01:54:33,620
পরের দিন, আমি তাকে মেরে ফেললাম।

913
01:54:34,780 --> 01:54:37,620
সে এমনকি বাধা দেওয়ারও চেষ্টা করল না।
সে জানত যে, তার অনেক বাড় বেড়েছে...

914
01:54:37,780 --> 01:54:39,960
এমনকি তার নিজের বিবেকও তা অনুভব করছিল।

915
01:54:41,830 --> 01:54:43,380
সে বেঞ্চিতে খোলা জায়গা্য় ছুরিটা রেখে দিয়েছিল।

916
01:54:43,460 --> 01:54:46,630
আর সে নাবিকটাকে যা করেছিল,
তাকেও আমি তা-ই করলাম।

917
01:54:49,380 --> 01:54:52,630
সে খুবই খারাপ লোক ছিল,
খুবই খারাপ ছিল...

918
01:54:54,550 --> 01:54:57,350
সে আমার ভেতরেও খারাপ সত্তাটাকে জাগিয়ে তুলেছিল।

919
01:54:58,800 --> 01:55:01,180
আর তাই নিয়ে আমাকে বেঁচে থাকতে হবে।

920
01:55:07,900 --> 01:55:10,650
একা আমি একটি লাইফবোটে...

921
01:55:11,530 --> 01:55:14,370
প্রশান্ত মহাসাগরের বুক চিরে ঘুরে বেড়াচ্ছি।

922
01:55:15,070 --> 01:55:16,910
আর এভাবেই আমি বেঁচে গেলাম।

923
01:55:22,040 --> 01:55:25,340
এরপর তাদের আর কোন প্রশ্ন ছিল না।

924
01:55:25,500 --> 01:55:29,170
সত্যি কথা বলতে কী, অনুসন্ধানকারীদের কাছে গল্পটা ভাল লাগে নি।

925
01:55:30,000 --> 01:55:34,510
কিন্তু তারা আমাকে ধন্যবাদ জানাল,
আমাকে শুভকামনা জানাল এবং বিদায় নিল।

926
01:55:41,180 --> 01:55:43,350
তার মানে এই গল্প দু’টোতে...

927
01:55:46,020 --> 01:55:48,400
জেব্রা এবং নাবিক দু’জনেরই...

928
01:55:48,850 --> 01:55:50,780
পা ভেঙ্গে গিয়েছিল।

929
01:55:51,190 --> 01:55:54,410
আর হায়ে়নাটা জেব্রা এবং ওরাংওটাংকে মেরে ফেলেছিল।

930
01:55:54,860 --> 01:55:58,870
তার মানে... হায়েনা হচ্ছে বাবুর্চী।

931
01:55:59,200 --> 01:56:01,540
নাবিক হল জেব্রা।

932
01:56:01,870 --> 01:56:04,590
আপনার মা হলেন ওরাংওটাং।

933
01:56:04,910 --> 01:56:08,040
আর আপনি হলেন...

934
01:56:08,870 --> 01:56:11,300
বাঘ।

935
01:56:15,300 --> 01:56:17,100
আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি?

936
01:56:18,590 --> 01:56:20,440
অবশ্যই।

937
01:56:20,590 --> 01:56:24,440
সমুদ্রে যা ঘটেছে সে সম্পর্কে আমি আপনাকে
দু’টো গল্প বলেছি।

938
01:56:24,600 --> 01:56:27,900
কোনটাতেই এই ব্যাখ্যা দেওয়া হয় নি যে,
কেন জাহাজটা ডুবে গিয়েছিল...

939
01:56:28,060 --> 01:56:32,240
এবং কেউই প্রমাণ করতে পারবে না
কোন গল্পটি সত্য আর কোন গল্পটি মিথ্যা।

940
01:56:32,400 --> 01:56:35,740
দু’টো গল্পেই জাহাজটা ডুবে যায়...

941
01:56:35,900 --> 01:56:38,830
আমার পরিবার মারা যায় এবং
আমাকে কষ্টে ভুগতে হয়।

942
01:56:39,280 --> 01:56:40,750
তা সত্যি।

943
01:56:43,280 --> 01:56:45,580
তো, আপনি কোন গল্পটা বেছে নেবেন?

944
01:56:53,080 --> 01:56:55,260
যে গল্পটায় বাঘ আছে।

945
01:56:56,250 --> 01:56:58,510
ওটাই সবচেয়ে ভাল গল্প।

946
01:57:01,840 --> 01:57:03,600
আপনাকে ধন্যবাদ।

947
01:57:04,180 --> 01:57:06,600
তার মানে ঈশ্বরই বিজয়ী হলেন।

948
01:57:18,320 --> 01:57:20,160
মামাজী ঠিকই বলেছিলেন।

949
01:57:21,150 --> 01:57:23,450
এ এক বিস্ময়কর গল্প।

950
01:57:24,870 --> 01:57:26,790
সত্যিই কি আপনি আমাকে এ গল্পটি লিখতে দেবেন?

951
01:57:26,950 --> 01:57:28,370
অবশ্যই।

952
01:57:28,540 --> 01:57:31,790
মামাজী তো আপনাকে সে কারণেই এখানে পাঠিয়েছেন,
তাই নয় কী?

953
01:57:35,790 --> 01:57:37,390
আমার স্ত্রী এসে গেছে।

954
01:57:37,550 --> 01:57:39,790
আপনি কি রাতের খাবার পর্যন্ত থেকে যেতে পারবেন?
সে খুবই ভাল রান্না করে।

955
01:57:39,800 --> 01:57:40,970
আমি জানতাম না আপনার স্ত্রী আছে।

956
01:57:41,130 --> 01:57:43,350
সেই সাথে একটি বিড়াল এবং দু’টি সন্তানও আছে।

957
01:57:43,970 --> 01:57:46,350
তার মানে আপনার গল্পটি হচ্ছে
মধুরেণ সমাপয়েৎ!

958
01:57:46,810 --> 01:57:49,480
বেশ, সেটা নির্ভর করে আপনার উপর।

959
01:57:49,810 --> 01:57:52,150
গল্পটা এখন আপনার।

960
01:58:07,490 --> 01:58:08,540
হুমম।

961
01:58:09,540 --> 01:58:13,760
"মি. প্যাটেলের এই সাহসিকতা ও ধৈর্য
জন্ম দিয়েছে এক অভূতপূর্ব কাহিনীর...

962
01:58:13,920 --> 01:58:16,890
যা জাহাজ দুর্ঘটনার ইতিহাসে অতুলনীয়।"

963
01:58:17,040 --> 01:58:21,340
"জাহাজ দুর্ঘটনার শিকার খুব কম মানুষই
এত দিন সমুদ্রে টিকে থাকতে পারে...

964
01:58:21,510 --> 01:58:24,060
এমন কি তার কোন সঙ্গীও ছিল না...

965
01:58:24,220 --> 01:58:26,890
একটি পূর্ণবয়স্ক বেঙ্গল টাইগার ছাড়া।"

966
01:58:29,350 --> 01:58:30,640
হাই, বাবা।

967
01:58:31,020 --> 01:58:33,740
আমার একজন অতিথি এসেছেন।
এসো তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই।

968
01:58:34,600 --> 01:58:35,730
হাই।
হাই।

969
01:58:36,020 --> 01:58:37,270
পরিচিত হয়ে খুশি হলাম।

970
01:58:37,440 --> 01:58:38,690
অদিতা।

971
01:58:39,690 --> 01:58:40,910
রবি।

972
01:59:20,910 --> 01:59:28,910
এতক্ষণ উপভোগ করলেন "লাইফ অফ পাই"
বাংলা সাবটাইটেল কেমন লাগল তা জানাতে ভুলবেন না কিন্তু:

973
01:59:30,910 --> 01:59:45,910
jnb_bd@yahoo.com
facebook.com/joash.n.baroi

